দুর্যোধনের পর এবার ঔরঙ্গজেব! নরেন্দ্র মোদীকে নয়া নামে আক্রমণ কংগ্রেসের
কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম নয়া আক্রমণ শানালেন প্রধানমন্ত্রীকে। বললেন, নরেন্দ্র মোদী হলেন বর্তমান যুগের মোঘল সম্রাট ঔরঙ্গজেব।
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুর্যোধন বলে সম্বোধন করেছেন। তারপর কিছুটা সময় যেতে না যেতেই আর এক কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম নয়া আক্রমণ শানালেন প্রধানমন্ত্রীকে। বললেন, নরেন্দ্র মোদী হলেন বর্তমান যুগের মোঘল সম্রাট ঔরঙ্গজেব।

বারাণসীতে দাঁড়িয়ে নিরুপম এই মন্তব্য করেছেন। তাঁর দাবি, মোদী হলেন আধুনিক যুগের ঔরঙ্গজেব। কারণ তাঁর নির্দেশে বারাণসীতে হাজারো মন্দির গুড়িয়ে দেওয়া হয়েছে। যাতে শহরের করিডোর তৈরি করা যায়।
#WATCH Sanjay Nirupam, Congress, in Varanasi: I feel that the person that people here have chosen- that Narendra Modi is actually the modern incarnation of Aurangzeb. (07.05.2019) pic.twitter.com/u6x0UsgU3D
— ANI UP (@ANINewsUP) May 8, 2019
ঘটনা হল, বারাণসীতে কাশী-বিশ্বনাথ করিডোর তৈরি করতে গিয়ে বেশ কিছু বাড়ি ও মন্দির ভেঙে দিতে হয়েছে।
সেই ঘটনাকেই সামনে এনে মোদী বিরোধিতায় সরব হয়েছেন এই কংগ্রেস নেতা। তাঁর দাবি, বিশ্বনাথ মন্দির দর্শনে এলে ফি নয় ফাই হিসাবে ৫৫০ টাকা দিতে হচ্ছে। এটাতেই প্রমাণ হচ্ছে, ঔরঙ্গজেব যা করতে পারেননি, মোদী সেটা করে দেখাচ্ছেন।
প্রসঙ্গত, বারাণসীতে ভোট হবে আগামী ১৯ মে। এই কেন্দ্রে মোদী কয়েক লক্ষ ভোটে ২০১৪ সালে জিতেছেন। এবারও তেমনই আশা করছেন। ঔরঙ্গজেব রাজনীতিতে খুব পরিচিত নাম। মোদীকে এর আগেও কংগ্রেস নেতা রণদীপ সূরযেওয়ালা ওই নামে ডেকেছেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকেও রাজস্থানের বিজেপি নেতা ঔরঙ্গজেব বলে কটাক্ষ করেছেন।












Click it and Unblock the Notifications