প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি! জো বাইডেনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রী মোদীর, দাবি মার্কিন রাষ্ট্রদূতের

এবারের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি জানিয়েছেন, সম্প্রতি জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় এই আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী মোদী।

মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, সম্প্রতি শেষ হওয়া জি ২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে হওয়া দ্বিপাক্ষিক বৈঠকের সময় প্রধানমন্ত্রী মোদী মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে এই আমন্ত্রণ জানান। এর আগে মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল, আগামী বছরের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোয়াড গ্রুপের নেতারা আসতে পারেন।

প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি জো বাইডেন

সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভারত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী কিশিদাকে আমন্ত্রণ জানানোর কথা ভাবছে।

উল্লেখ করা যেতে পারে এই বছরের প্রজাতন্ত্র দিসবের প্রধান অতিথি ছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। গত কয়েক বছরের মধ্যে ২০১৫ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বরাক ওবামা ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন। আগামী বছর জো বাইডেনের ভারত গুরুত্বপূর্ণ কারণ তারপরই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। ফলে সেদিক থেকে দেখতে গেলে জো বাইডেনের আগামী ভারত সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+