মোদীর সাক্ষাৎকার নিয়ে তুলোধোনা কংগ্রেসের, পাল্টা প্রশ্ন ছুঁড়ল রাহুলের দল

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে নানাবিধ বিষয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সাক্ষাৎকার নিয়ে সমালোচনায় সরব হল কংগ্রেস। বদলে তাঁকে প্রশ্নমালায় বিদ্ধ করেছে রাহুল গান্ধীর দল।

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে নানাবিধ বিষয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সাক্ষাৎকার নিয়ে সমালোচনায় সরব হল কংগ্রেস। বদলে তাঁকে প্রশ্নমালায় বিদ্ধ করেছে রাহুল গান্ধীর দল।

মোদীর সাক্ষাৎকার নিয়ে তুলোধোনা কংগ্রেসের, পাল্টা প্রশ্ন ছুঁড়ল রাহুলের দল

কংগ্রেস নেতা রণদীপ সিং সূরযেওয়ালা এই সাক্ষাৎকারকে একঘেয়ে বলে দাবি করেছেন। মোদী শুধু নিজেকে নিয়েই বলেছেন বলে তোপ দেগেছেন কংগ্রেস যোগাযোগ বিভাগের প্রধান।

বদলে মোদীর উচিত ১৫ লক্ষ টাকা কবে ব্যাঙ্কে আসবে, কালো টাকা কবে ফেরত আসবে এসবের উত্তর দেওয়া। এমনই দাবি কংগ্রেসের।

গান্ধী পরিবারকে সাক্ষাৎকারে তাক করেছেন মোদী। সেই প্রসঙ্গে সূরযেওয়ালা বলেছেন, মোদীর দলের অনেকে খুনের মামলায় জামিন পেয়ে বাইরে রয়েছেন। ফলে তাঁর এমন মন্তব্য শোভা পায় না।

রাম মন্দির মামলা নিয়ে বলতে গিয়ে মোদী বলেছেন, সুপ্রিম কোর্টে কংগ্রেস বাধা সৃষ্টি করে মামলার ফলাফল পিছিয়ে দিচ্ছে। সেই প্রসঙ্গে কংগ্রেস বলেছে, সুপ্রিম কোর্টকে নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে সম্ভব নয়। ফলে প্রধানমন্ত্রী প্রলাপ বকছেন।

এসবের বদলে মোদীর বেকারত্ব, মহিলা নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ে কথা বলা উচিত। নোট বাতিলের পর বহু মানুষ মারা গিয়েছেন, সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী কেন মুখ খোলেননি, প্রশ্ন তুলেছেন তৃণমূল মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শিবসেনাও মোদীর সাক্ষাৎকার নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। ফলে সবমিলিয়ে সাক্ষাৎকারের পর মোদীকে সম্মিলিত আক্রমণ করেছেন বিরোধীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+