বছরের শুরুতেই বাঙালি জাতির ভূয়সী প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী, কারণ জানেন কি
সোমবার বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোসের ১২৫তম জন্মবার্ষিকীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নরেন্দ্র মোদী শ্রদ্ধা জানালেন।
এদিন সোমবার বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোসের ১২৫তম জন্মবার্ষিকীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নরেন্দ্র মোদী শ্রদ্ধা জানালেন।

পদার্থবিদ্যার ছাত্র সত্যেন্দ্রনাথ বোস ১৮৯৪ সালে ১ জানুয়ারি জন্ম নেন। কোয়ান্টাম মেকানিকসের উপরে তিনি কাজ করেন। তাঁর তৈরি বোস-আইনস্টাইন তত্ত্ব ও বৈজ্ঞানিক ব্যাখ্যা সারা পৃথিবীর কাছে স্মরণীয় হয়ে রয়েছে।
পদার্থবিদ্যায় যে যৌগ নিয়ে বোস-আইনস্টাইন তত্ত্ব রয়েছে তার পোশাকি নাম বোসন কণা। বিজ্ঞানী বোসের নামেই তার নামকরণ করা হয়েছে।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, নতুন বছরভর সত্যেন্দ্রনাথ বোসের জন্মবার্ষিকী পালিত হবে। বিজ্ঞানের প্রতি ভালোবাসাই হাজারো প্রতিকূলতার মাঝে সত্যেন বোসকে সফলতা এনে দিয়েছিল।
নতুন ভারত তৈরিতে বিজ্ঞান ও প্রযুক্তির বড় ভূমিকা থাকা উচিত বলে এদিন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। যারা গবেষণা বা বিজ্ঞানের কাজে সম্পৃক্ত রয়েছেন তাঁরা নতুন ভারত গড়ার লক্ষ্যে কাজ করুন, চাইছেন মোদী।
নিজের ভাষণে এদিন বিভিন্ন ক্ষেত্রে বাঙালিদের অবদানের কথা উল্লেখ করেন মোদী। বিজ্ঞানের দুনিয়ায় বিশ্বের সেরাদের উপহার দিয়েছে বাংলা, উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications