বামেদের ব্রিগেডের দিন মোদীর 'মিশন কাশ্মীর'! উপত্যকায় 'কাশ্মীরি পণ্ডিত' ইস্যু ফের উস্কে গেল

লোকসভা নির্বাচনের আগে ক্রমেই চড়ছে রাজনৈতিক তাপ উত্তাপের পারদ। কলকাতা এদিন বামেদের ব্রিগেড সমাবেশকে ঘিরে লাল নিশানে নিজেকে ঢেকে ফেলেছে।

লোকসভা নির্বাচনের আগে ক্রমেই চড়ছে রাজনৈতিক তাপ উত্তাপের পারদ। কলকাতা এদিন বামেদের ব্রিগেড সমাবেশকে ঘিরে লাল নিশানে নিজেকে ঢেকে ফেলেছে। অন্যদিকে, দেশের অপর প্রান্ত ,সীমান্তের কাশ্মীরে এদিন প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে উড়ছে গেরুয়া পতাকা। বাজোটের পর, তথা লোকসভা নির্বাচনের আগে কাশ্মীরে পৌঁছে মোদী কোন কোন ক্ষেত্রে চমক দিলেন , তা দেখে নেওয়া যাক একনজরে।

নিরাপত্তার কারণে বন্ধ ইন্টারনেট

নিরাপত্তার কারণে বন্ধ ইন্টারনেট

প্রধানমন্ত্রীর সফরের জন্য উপত্যকায় ৪টি পরতের নিরাপত্তা বেষ্টনী দেওয়া রয়েছে। সকাল থেকেই বন্ধ রয়েছে কাশ্মীরের ইন্টারনেট পরিষেবা।প্রশাসনের তরফে জানানো হয়েছে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে।

লাদাখে প্রথম বিশ্ববিদ্যালয়

এদিন প্রথমবার লাদাখে কোনও বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এবার থেকে পাহাড়ি এলাকার ছেলে মেয়েরাও নিজের জায়গায় পড়াশোনার সুযোগ পাবেন। এছাড়াও ভূস্বর্গে এইমস-এর উদ্বোধনে আজ থাকছেন মোদী।

কাশ্মীরে উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন

কাশ্মীরে এদিন একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মোদী। মোদী এদিন বলেন দেরিতে কাজ করার একটা সংস্কৃতি আমাদের মধ্যে ছিল। তবে এখন আর তা নেই।

কাশ্মীর পণ্ডিতদের নিয়ে সরব প্রধানমন্ত্রী

এদিনের ভাষণে প্রধানমন্ত্রী বলেন ,কাশ্মীরি পণ্ডিতদের সম্মান ও অধিকার নিয়ে বদ্ধপরিকর কেন্দ্রের বিজেপি সরকার। এদিন তিনি বলেন, যে হিংসার জন্য কাশ্মীরী পণ্ডিতরা ঘর ছেড়েছেন , তা ভুলতে পারবে না ভারত।

সিটিজেন অ্যামেন্ডমেন্ড বিল নিয়ে প্রধানমন্ত্রী

এদিন আফগানিস্তান, বাংলাদেশস ও পাকিস্তানের বাসিন্দাদের অনুপ্রবেশ ও সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল নিয়েও সরব হন মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+