শিলান্যাসের ৫৬ বছর পর উদ্বোধন হতে চলেছে দেশের সবচেয়ে বড় 'বাঁধ'-এর, বিশ্বে এর স্থান ২য়

আগামী ১৭ সেপ্টেম্বর এই বাঁধ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

৫৬ বছর পেরিয়ে গিয়েছে শিলান্যাস হওয়ার। মাঝের কয়েক বছরে এগোয়নি গুজরাতের নর্মদা জেলার সর্দার সরোবর বাঁধের কোনও কাজই। তবে দেশের সবচেয়ে বড় তথা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাঁধ এবার উদ্বোধন হতে চলেছে। আগামী ১৭ সেপ্টেম্বর এই বাঁধ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শিলান্যাসের ৫৬ বছর পর উদ্বোধন হতে চলেছে দেশের সবচেয়ে বড় 'বাঁধ'-এর, বিশ্বে এর স্থান ২য়

১৭ ই সেপ্টেম্বর মোদীর জন্মদিনের দিন ৩০ টি গেট সম্পন্ন এই বাঁধ চালু হবে। গত ১৬ জুন বাঁধের গেট বন্ধ করার পর বাঁধটির উচ্চতা বেড়ে হয়ে যায় ১৩৮ মিটার। যার জলধারণ ক্ষমতা ৪.৭৩ মিলিয়ন হয়ে যায়।

গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানী জানিয়েছেন এই বাঁধ চালু হলে গুজরাতের ১৮ লক্ষ হেক্টর জমিতে ঢুকবে নর্মদার জল। যার ফলে সুবিধা পাবে গুজরাতের ৯ হাজার গ্রাম। পাশপাশি , এতদিন কেন এই বাঁধ উদ্বোধন হয়নি তা নিয়ে কংগ্রেসকে একহাত নেন গুজরাতে বিজেপি শাসিত সরকারের মুখ্যমন্ত্রী রুপানী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+