জন্মদিনের দিন আজ দিনভর এই কাজগুলি করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
আজই দেশের সবচেয়ে বড় তথা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাঁধ সর্দার সরোবর বাঁধের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তাঁর ৬৭ তম জন্মদিবসে আজ দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গোটা দিনটিকে যে আজ 'সেবা দিবস' হিসাবে পালন করা হবে , তা আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। এদিকে, আজই দেশের সবচেয়ে বড় তথা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাঁধ সর্দার সরোবর বাঁধের উদ্বোধন করতে চলেছেন তিনি।

১৯৬১ সালের ৫ এপ্রিল এই সর্দার সরোবর বাঁধের শিলান্যাস করেছিলেন ভূতপূর্ব প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। এরপর গোটা প্রকল্পটি শেষ হতে সময় লেগেছে ৫৬ বছর। আজ সেই বাঁধেরই উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী।
গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানী জানিয়েছেন এই বাঁধ চালু হলে গুজরাতের ১৮ লক্ষ হেক্টর জমিতে ঢুকবে নর্মদার জল। যার ফলে সুবিধা পাবে গুজরাতের ৯ হাজার গ্রাম। বাঁধের উদ্বোধন ছাড়াও আজ গুজরাতের দুটি দলীয় মিছিলে যোগ দেবেন তিনি । গুজরাতের দাভোইয়ের সভাটি আহমেদাবাদ থেকে ২০০ মিটার দূরে সংগঠতি হতে চলেছে।












Click it and Unblock the Notifications