Narendra Modi: সংঘের অনুষ্ঠানে বিবেকানন্দ-শরণ মোদীর, বললেন, “ভারতীয় সংস্কৃতির আধুনিক অক্ষয় বট RSS”

Narendra Modi: দীর্ঘ ১২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএসের সদর দফতরে হাজির নরেন্দ্র মোদী। সংঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ সারেন তিনি। মাধব নেত্রালয় প্রিমিয়াম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে যোগ দিয়ে আরএসএসের ভূয়সী প্রশংসা নরেন্দ্র মোদীর। দেশ গঠনে আরএসএসের ভূমিকা উল্লেখ করে মোদী বললেন, ভারতের অমর সংস্কৃতির আধুনিক অক্ষয় বট আরএসএস।

আঞ্চলিক নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মোদী বলেন, "দেশের বিভিন্ন প্রান্তে নানান উৎসব শুরু হচ্ছে। গুড়ি পরোয়া, উগাড়ি থেকে শুরু করে পয়লা বৈশাখ উৎসব রয়েছে সামনে। চলতি বছরে শতবর্ষে পা আরএসএসের। স্বাধীনতারও ৭৫ তম বর্ষ উদযাপন করেছি আমরা। পরের মাসে বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী রয়েছে। এদিন দীক্ষাভূমিতে গিয়ে আশীর্বাদ নিয়েছি। এই উৎসবের মরসুমে দেশবাসীকে নবরাত্রি ও অন্যান্য উৎসবের আন্তরিক শুভেচ্ছা।"

Narendra Modi

মোদী বলেন, "আরএসএস রাষ্ট্রীয় চেতনার অংশ। ভক্তি আন্দোলন সমাজকে এক সুতোয় বেঁধে রেখেছে। নিরাশায় ডুবে থাকা সমাজকে জাগিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। পরোপকার ও সেবাই আরএসএসের আদর্শ। সেবা ও সংস্কৃতির মেলবন্ধনে তা সাধনায় পরিণত হয়। স্বয়ংসেবকরা নিঃস্বার্থভাবে সেবার কাজ করে চলেছেন। সেবা সাধনাই কেন্দ্রীয় সরকারের একমাত্র লক্ষ্য।"

দেশের স্বাস্থ্যব্যবস্থারও ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। আয়ুষ্মান প্রকল্পে গোটা দেশ উপকৃত হয়েছে বলে জানান মোদী। বলেন, "বিনামূল্যে বহু মানুষ চিকিৎসা পেয়েছেন। গরিবদের জন্য ফ্রিতে ডায়ালিসিসের ব্যবস্থা করা হয়েছে। মেডিক্যাল কলেজের সংখ্যা দ্বিগুণ হয়েছে। দেশে এইমস বেড়েছে তিনগুণ। মাতৃভাষায় ডাক্তারি পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে।"

Take a Poll

কোভিডকালে গোটা বিশ্বকে ভারত নিজের পরিবার মনে করে সাহায্যে এগিয়ে এসেছে বলে উল্লেখ করেন মোদী। মায়ানমারে ভূমিকম্পের ঘটনা তুলে ধরে বলেন, "কালই দেখেছেন মায়ানমারে এত বড় ভূমিকম্প হয়েছে। 'অপারেশন ব্রহ্ম' উদ্যোগ নিয়ে সবার আগে পৌঁছেছে ভারত। নেপাল, তুরস্কে ভূমিকম্পে সাহায্য পাঠাতেও ভারত কার্পণ্য করেনি। গ্লোবাল সাউথকে নেতৃত্ব দিচ্ছে ভারত। দেশবাসীকে ছোট করে দেখানোর জন্য কংগ্রেসি আইন আনা হয়েছিল। কিন্তু আজকের ভারতের যুব সম্প্রদায় দেশ নিয়ে গর্ব করেন।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+