বিদেশ সফরে যাওয়ার আগে কেরলের গুরুভায়ুর মন্দিরে পুজো দিলেন নরেন্দ্র মোদী
গতকালই কেরল গিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ওয়ানাড়ের বাসিন্দাদের সঙ্গে দেখা করে ধন্যবাদ জানাবেন তিনি। তিনদিনের ঠাসা কর্মসূচি রয়েছে রাহুলের।
গতকালই কেরল গিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ওয়ানাড়ের বাসিন্দাদের সঙ্গে দেখা করে ধন্যবাদ জানাবেন তিনি। তিনদিনের ঠাসা কর্মসূচি রয়েছে রাহুলের। ঠিক তার পরের দিনই কেরলে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরে মালদ্বীপ যাচ্ছেন তিনি। তার আগে কেরলের গুরুভায়ু মন্দিরে পুজো দিলেন তিনি।
Kerala: Prime Minister Narendra Modi at Sri Krishna Temple in Guruvayur of Thrissur. pic.twitter.com/hSH2UbMGIy
— ANI (@ANI) June 8, 2019
শনিবার সকালে কোচি থেকে নৌসেনার বিশেষ হেলিকপ্টারে মন্দিরের কাছে শ্রীকৃষ্ণ কলেজের মাঠে তৈরি করা হেলিপ্যাডে নামেন প্রধানমন্ত্রী। যথাযথ রীতি এবং আচার মেনে মন্দিরে পুজো দেন তিনি। ঘি, পদ্মফুল সহযোগে পুজো সেরে মোদী রওনা হবেন দলেন অভিনন্দন সভার উদ্দেশ্যে। কেরল বিজেপির আয়োজিত এই জনসভায় প্রধানমন্ত্রী হওয়ার পর মোদীর প্রথম জনসভা।
Kerala: Prime Minister Narendra Modi offers prayers at Sri Krishna Temple in Guruvayur of Thrissur. pic.twitter.com/nJIH2tDW3f
— ANI (@ANI) June 8, 2019
গুজরাটে মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার পর ২০০৮ সালে এই মন্দিরে পুজো দিয়েছিলেন মোদী। এই মন্দিরে পুজো দিয়ে জনসভায় যোগ দেওয়ার পর রওনা হয়ে যাবেন প্রথম বিদেশ সফরে। দুদিনের সফরে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা যাওয়ার কথা মোদীর। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহর সঙ্গে বৈঠক করার কথা প্রধানমন্ত্রীর। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার কথা। একাধিক মৌ স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications