আফগান সঙ্কট নিয়ে শাহ-দোভাল-রাজনাথের সঙ্গে জরুরি বৈঠকে মোদী, আলোচনায় উঠল কোন কোন বিষয়
আফগান সঙ্কট নিয়ে শাহ-দোভাল-রাজনাথের সঙ্গে জরুরি বৈঠকে মোদী, আলোচনায় উঠল কোন কোন বিষয়
ভারতের আশঙ্কা সত্যি করে মসনদে বসেই কাশ্মীর নিয়ে ডিগবাজি খেতে শুরু করেছে তালিবানেরা। এমনকী চাইলে তারা নাকি আগামীতে কাশ্মীরের সমস্যা নিয়েও মাঠে নামতে পারে। আর এখানেই সিদুঁরে মেঘ দেখতে শুরু করেছে ভারত।এমতাবস্থায় এবার আফগানিস্তান সঙ্কট নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে মোদীর সঙ্গে জরুরি বৈঠকে বসলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, বৈঠরে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও।

জরুরি বৈঠকে মোদী
প্রসঙ্গত উল্লেখ্, তালিবানেরা কাবুলের মসনদে বসার পর থেকেই বেড়েছে উদ্বেগ। এমনক সম্প্রতি আফগান সফরে গিয়েছেন পাক গুপ্তচর সংস্থা আইএসআই প্রধানও। অন্যদিকে কয়েকদিন আগেই তালিব নেতাদের সঙ্গে দেখা করেন পাক মদতপুষ্ট জঙ্গি নেতা মাসুদ আজাহারও। ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর, ভারতীয় সীমান্তবর্তী এলাকায় বড়সড় নাশকতার ছক কষছে পাক জঙ্গিরা।

চাপ বাড়ছে ভারতের উপর
এদিকে সোমবার সকালে তালিবান দাবি করে, আফগানিস্তানে পঞ্জশির ইতিমধ্যেই তাঁদের দখলে চলে গিয়েছে। এদিকে তালিব বিরোধী লড়াইয়ে গোটা বিশ্বের কাছে শেষ আশা ছিল এই পঞ্জশিরই। এই এলাকাতেই লুকিয়ে ছিলেম আফগানিস্তানের স্বঘোষিত নেতা আমিরুল্লাহ সালেহ। কিন্তু সেই পঞ্জশিরও তালিবানদের দখলে চলে যাওয়ায় অনেকটাই বেড়েছে উদ্বেগ। এদিকে কাশ্মীরে নাক না গলানোর প্রতিশ্রুতি দিলেও কয়েকদিন আগেই সুরে বদল এসেছে তালিবানদের। এহেন ডামাডোল পরিস্থিতিতে আফগানিস্তান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জরুরি বৈঠক নিয়ে বাড়ছে চপানৌতর।

তৈরি হয়েছে উচ্চপর্যায়ের কমিটি
এদিকে এর আগেই আফগানিস্তানের পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রীর তরফে। যাতে রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সহ কেন্দ্রের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। রয়েছেন একাধিক কূটনীতিকও। এদিকে আফগানিস্তানে গত কয়েক বছরে বিশাল অঙ্কের বিনিয়োগ করেছে ভারত। কিন্তু বর্তমানে গোটা দেশ তালিবদের দখলে চলে যাওয়ায় এই বিষয়েও বাড়তে থাকে উদ্বেগ।

কোন কোন বিষয়ে আলোচনা
এমতাবস্থায় যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে কীভাবে লগ্নি প্রক্রিয়া জারি রাখতে পারে ভারত তা নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর। পাশাপাশি সেদেশে হওয়া সন্ত্রাবাদী কার্যকলাপের সরাসরি প্রভাব যাতে ভারতে না পড়ে তার জন্যও জোরদার ভাবনাচিন্তা করা হচ্ছে। এদিকে এর আগে এই বিষয়ে বিস্তারিত জানানোর নির্দেশ দেওয়া হয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীকেও।












Click it and Unblock the Notifications