PM in Ayodhya: শুধু রামলালাই নন, স্থায়ী বাড়ি পেয়েছেন দেশের চারকোটি দরিদ্র মানুষও! অযোধ্যায় আর কী বললেন Modi
PM Modi in Ayodhya: একটা সময় ছিল, যখন রাম লালা ছিলেন তাঁবুতে। এখন শুধু রামলালাই নন, স্থায়ী বাড়ি পেয়েছেন, দেশের চার কোটি গরিব মানুষও। এদিন অযোধ্যায় এমনটাই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি উত্তর প্রদেশের অযোধ্যায় রেলস্টেশন ও বিমানবন্দরের উদ্বোধনের পাশাপাশি ১৫৭০০ কোটি টাকা মূল্যের কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রধানমন্ত্রী বলেন, সভ্যতা আমাদের পথ দেখিয়েছে। তিনি বলেছেন, আজ শুধু কেদারধামই পুনরুজ্জীবিত হয়নি, ৩১৫টিরও বেশি নতুন মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে। সারা দেশের প্রতিটি বাড়িতে জল সরবরাহের জন্য দুইলক্ষের বেশির জলের ট্যাঙ্ক তৈরি হয়েছে।

অযোধ্যা বিমানবন্দরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ত্রিকালদর্শী মহর্ষী বাল্মিকীর নামে অযোধ্যা বিমানবন্দরের নামকরণ এই বিমানবন্দরে আসা প্রত্যেকযাত্রী আশীর্বাদ করবে। মহর্ষী বাল্মিকী রচিত রামায়ন হল জ্ঞানের পথ যা আমাদের ভগবান শ্রী রামের সঙ্গে সংযুক্ত করে। আধুনিক ভারতে মহর্ষী বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দর, অযোধ্যা ধাম রামমন্দিরকে আমাদের সঙ্গে যুক্ত করবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী মোদী রামমন্দিরের অভিষেক অনুষ্ঠানের কথা উল্লেখ করে বলেছেন, আর সারা বিশ্ব ২২ জানুয়ারির ঐতিহাসিক মুহূর্তের জন্য অপেক্ষা করছেন। এমন পরিস্থিতিতে অযোধ্যাবাসীর মধ্যে রচম উৎসাহ-উদ্দীপনা থাকাটাই স্বাভাবিক। প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, তিনি ভারতের মাটির প্রতিটি কণা এবং দেশের প্রতিটি মানুষের পূজারী। তিনিও অন্যদের মতো কৌতুহলী বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
অযোধ্যার রাজপথে তাঁকে স্বাগত জানানো প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অষোধ্যার রাজপথে সবারউৎসাহ-উদ্দীপনা সম্পূর্ণরূপে দেখা গিয়েছে। দেখে মনে হচ্ছিল পুরো অযোধ্যা শহর রাস্তায় নেমে এসেছে। এই ভালবাস ও আশীর্বাদের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে ৩০ ডিসেম্বর তারিখটি খুবই ঐতিহাসিক। ১৯৪৩ সালের এই দিনটিতে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামানে পতাকা উত্তোলন করে দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আর আজ স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত একটি শুভ দিনে আমরা স্বাধীনতার অমর যুগের সংকল্পকে এগিয়ে নিয়ে চলেছি।
২২ জানুয়ারির কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, তিনি ১৪০ কোটি দেশবাসীর কাছে প্রার্থনা করছেন, ২২ জানুয়ারি, যখন ভগবান শ্রী রাম অযোধ্যায় উপবিষ্ট হবেন, তারা যেন বাড়িতে শ্রীরাম জ্যোতি প্রজ্জ্বলন করেন এবং দীপাবলি উদযাপন করেন। ২২ জানুয়ারি সন্ধেয় সারা ভারত আলোকিত করার ডাকও দেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, সেদিন অযোধ্যায় যাওসা সবার পক্ষে সম্ভব নয়। তিনি হাত জোড় করে শুভেচ্ছা জানিয়ে বলেন, আনুষ্ঠানিক অনুষ্ঠান সম্পন্ন হলে রাম ভক্তরা অযোধ্যায় আসুন। তবে ২২ জানুয়ারি অযোধ্যায় আসার জন্য মনস্থির করবেন না। তিনি বলেছেন, রামভক্তরা কখনও ভগবান রামের কষ্ট সইতে পারেন না। ৫৫০ বছর অপেক্ষা করেছেন, আরও কয়েকটা দিন অপেক্ষা করুন।












Click it and Unblock the Notifications