PM Modi in Ayodhya: অযোধ্যায় প্রধানমন্ত্রী মোদীর একঘণ্টার রোড শো! রেলস্টেশন ও বিমানবন্দরের উদ্বোধন
PM Modi in Ayodhya: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন একঘন্টা আগেই পৌঁছে যান অযোধ্যায়। বিমানবন্দর হতে তিনি পৌঁছে যান রেল স্টেশনে। সেখানে তিনি একাধিক ট্রেনের যাত্রার সূচনা করেন। এরপর প্রধানমন্ত্রী যান আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনে। অযোধ্যা বিমানবন্দর থেকে স্টেশনে পৌঁছতে প্রধানমন্ত্রী রোড শো করেন। তাঁর গায়ে ফুলের পাপড়ি বর্ষণ করেন অযোধ্যাবাসীরা।
অযোধ্যা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। এরপর .প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় একঘন্টা রোড শো করেন।

বিমানবন্দর থেকে বেরিয়েই প্রধানমন্ত্রী মোদী শুরু করেন রোড শো। তাঁকে স্বাগত জানাতে রাস্তার দু'পাশে ছিল মানুষের ভিড়। তাঁকে অভ্যর্থনা জানানো হয় জয় শ্রীরাম ধ্বনি এবং ফুল বর্ষণ করে। একটা সময়ে লোকজনকে প্রধানমন্ত্রীর রোড শোয়ের ছবি তুলতে দেখা যায়। একঘন্টার রোড শো শেষ করে প্রধানমন্ত্রী পৌঁছে যান রেলস্টেশনে।
অযোধ্যা রেল স্টেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, দুই উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য ও ব্রিজেশ পাঠকও। রেলমন্ত্রী প্রধানমন্ত্রী মোদীকে অযোধ্যা রেলস্টেশনের মডেল দেখান এবং সেখানকার সুযোগ-সুবিধা সম্পর্কে তথ্য দেন।
#WATCH | Prime Minister Narendra Modi arrives in Ayodhya, Uttar Pradesh
— ANI (@ANI) December 30, 2023
PM Modi will inaugurate the Maharishi Valmiki International Airport Ayodhya Dham, redeveloped Ayodhya Dham Railway Station, and flag off new Amrit Bharat trains and Vande Bharat trains. pic.twitter.com/c60Tzh4Xkb
এরপর প্রধানমন্ত্রী স্টেশনের নতুন ভবনের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী মোদী ট্রেনেও পৌঁছে যান। তিনি স্কুলের শিশুদের সঙ্গে কথা বলেন। এরপর প্রধানমন্ত্রী পতাকা নেড়ে দুটি অমৃত ভারত ও ছটি বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা করেন। তিনি আরও কয়েকটি রেল প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করেন।
#WATCH | Prime Minister Narendra Modi inaugurates the Ayodhya Dham Junction railway station, in Ayodhya.
— ANI (@ANI) December 30, 2023
Uttar Pradesh Governor Anandiben Patel, CM Yogi Adityanath, Railways Minister Ashwini Vaishnaw are also present. pic.twitter.com/ls97j4eKkE
প্রসঙ্গত অযোধ্যা ধাম রেলস্টেশনটি নতুন করে তৈরি করা হয়েছে। ব্যয় হয়েছে প্রায় ২৪০ কোটি টাকা। তিনতলা আধুনিক রেলস্টেশন বিল্ডিংয়ে লিফট, এসকালেটর, ফুড প্লাজা, ক্লক রুম, চাইল্ড কেয়ার রুম এবং ওয়েটিং হলের বন্দোবস্ত রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী মোদী এরপর বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। সেখানে তিনি বিমানবন্দরের নতুন টার্মিনাল পরিদর্শন করেন। এরপর তিনি বিমানবন্দরের কাছে সভাস্থলে পৌঁছে শিলান্যাস কর্মসূচিতে অংশ নেন। প্রধানমন্ত্রীর পরবর্তী কর্মসূচি হল জনসভায় ভাষণ।












Click it and Unblock the Notifications