ধেয়ে আসছে ফণী! উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রী মোদীর

ঘূর্ণিঝড় ফণীর মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ঘূর্ণিঝড় ফণীর মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন মন্ত্রকের প্রস্তুতি কতটা, তা খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। শুক্রবার বিকেলে যা পুরী অতিক্রম করবে বলে আবহাওয়া দফতরের অনুমান। প্রধানমন্ত্রী সিনিয়র অফিসারদের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ত্রাণ ও উদ্ধার কাজেও জোর দিতে বলেছেন তিনি।

ধেয়ে আসছে ফণী! উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রী মোদীর

কেন্দ্রের সিনিয়র অফিসারদের তিনি নির্দেশ দিয়েছেন, যাতে রাজ্যগুলির আধিকারিকদের সঙ্গে সমম্বয় রক্ষা করে চলেন।
বৈঠকে প্রধানমন্ত্রীকে ঘূর্ণিঝড়ের পথ সম্পর্কে অবহিত করা হয়। এছাড়াও, এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তাও জানানো হয়। যার মধ্যে রয়েছে, এনডিআরএফ এবং সেনাবাহিনী মোতায়েনের কথাও। এছাড়াও খাবার জলের ব্যবস্থার কথাও বলা হয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া বিদ্যুৎ এবং টেলিকম পরিষেবা ফিরিয়ে আনতে কী কী ব্যবস্থা রাখা হয়েছে, সে সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

পুরো বিষয় পর্যালোচনা করার পর প্রধানমন্ত্রী সিনিয়র অফিসারদের নির্দেশ দেন, যাতে তাঁরা ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেন এবং পর্যাপ্ত ব্যবস্থা নেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর ক্যাবিনেট সচিব, প্রিন্সিপাল সচিব ছাড়াও অ্যাডিশনার প্রিন্সিপাল সচিব, স্বরাষ্ট্রসচিব হাজির ছিলেন। ছিলেন আবহাওয়া দফতর, এনডিআরএফ, এনডিএমএ এবং পিএমও-র আধিকারিকরাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+