রাফালে ইস্যুতে ফের নিশানা! মোদী সমান্তরাল দরাদরি চালিয়েছিলেন, অভিযোগ রাহুলের

রাফালে নিয়ে ফের কংগ্রেস সভাপতির নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুলের অভিযোগ, মোদী সমান্তরালভাবে দরাদরি চালাচ্ছিলেন।

রাফালে নিয়ে ফের কংগ্রেস সভাপতির নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুলের অভিযোগ, মোদী সমান্তরালভাবে দরাদরি চালাচ্ছিলেন। রাফালে দুর্নীতি ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রী ৩০ হাজার কোটি টাকা চুরি করেছেন। টাকা দিয়েছেন বন্ধু অনিল আম্বানিকে। অভিযোগ রাহুলের। একইসঙ্গে তাঁর প্রশ্ন, উনি কি একসঙ্গে চোর ও চৌকিদার।

'বন্ধুকে টাকা দিয়েছেন মোদী'

ফের রাহুল গান্ধীর রাফালে তির নরেন্দ্র মোদীকে। রাহুল গান্ধী বলেছেন, যে ৩০ হাজার কোটি টাকা নরেন্দ্র মোদী বন্ধু অনিল আম্বানিকে দিয়েছেন, তা বায়ু সেনার। অনিল আম্বানির নয়। রাফালে দুর্নীতি ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছে বলে দাবি করেছেন রাহুল।

সমান্তরাল দরাদরি

এদিন রাহুল গান্ধী সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন দলীয় সদর দফতর থেকে। ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে,, সমান্তরাল দরাদরিতে আপত্তি ছিল প্রতিরক্ষামন্ত্রকের। কিন্তু প্রধানমন্ত্রী অফিস ফ্রান্সের সঙ্গে সেই দরাদরি চালিয়ে গিয়েছে। ২০১৫-র ২৪ নভেম্বরে একটি নোট প্রকাশ করেছে সংবাদ মাধ্যম। প্রকাশিত খবর অনুযায়ী, তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর বলেছিলেন, যে অবস্থান নিয়েছে প্রধানমন্ত্রী অফিস, তা প্রতিরক্ষা মন্ত্রকের পদক্ষেপের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। প্রকাশিত খবর অনুযায়ী, এই নোট তৈরি করেছিলেন তৎকালীন প্রতিরক্ষা সচিব জি মোহন কুমার।

রাহুলের প্রশ্ন

রাহুলের প্রশ্ন

দলীয় সদর দফতর থেকে করা সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী প্রশ্ন করেন, কেন এই আলোচনায় ঢুকেছেন মোদী। বিষয়টি সেনাবাহিনী বিশেষ করে বায়ুসেনার কাছে পরিষ্কার করা উচিত। সম্প্রতি মনোহর পারিক্করের সঙ্গে দেখা করার সময় রাফালে নিয়ে কোনও আলোচনা হয়নি বলে জানিয়েছেন রাহুল।

রাহুলের সমর্থনে পাশে ওমর আবদুল্লা

এদিন রাফালে নিয়ে টুইট করেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+