অযোধ্যায় রাম মন্দিরের জন্য ৬৭ একর জমি দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

রাম মন্দির নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন বারানসীতে জানিয়েছেন, নতুন গঠিত রাম মন্দির ট্রাস্টের হাতে অযোধ্যার ৬৭ একর জমি তুলে দেওয়া হবে।

অযোধ্যায় রাম মন্দির নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন বারানসীতে জানিয়েছেন, নতুন গঠিত রাম মন্দির ট্রাস্টের হাতে অযোধ্যার ৬৭ একর জমি তুলে দেওয়া হবে। প্রসঙ্গত ভগবান রামের জন্মস্থান অযোধ্যায় মন্দির নির্মাণের তদারকিতে রাম মন্দির ট্রাস্টকেই লদায়িত্ব দেওয়া হয়েছে।

বারানসীতে ঘোষণা প্রধানমন্ত্রীর

বারানসীতে ঘোষণা প্রধানমন্ত্রীর

এদিন একগুচ্ছ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী কেন্দ্র বারানসীতে গিয়েছেন। সেখানেই তিনি রামমন্দির তৈরি জন্য জমি নির্দিষ্ট ট্রাস্টের হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করেন।

আগেই ৬৭ একর জমি অধিগ্রহণ

আগেই ৬৭ একর জমি অধিগ্রহণ

কেন্দ্র আগেই এই ৬৭ একর জমি অধিগ্রহণ করেছিল। আগে এই জমিটি ঠিল বিতর্কিত। সুপ্রিম কোর্ট জানিয়েছিল জমিটি ততক্ষণ কেন্দ্রের অধীনে থাকবে, যতক্ষণ না পর্যন্ত এর বিতর্কের কোনও নিষ্পত্তি হচ্ছে।

মানুষের সংস্কৃতি এবং ঐতিহ্যকে গুরুত্ব

মানুষের সংস্কৃতি এবং ঐতিহ্যকে গুরুত্ব

প্রধানমন্ত্রী এদিন বলেন, ভারত দেশ হিসেবে কখনও কে জিতল, কে হারল তা দিয়ে নিরুপণ হয়নি। মানুষের সংক্ৃতি ও ঐতিহ্য দিয়েই তার নিরুপণ হয়েছে।

দিনদয়ালের মূর্তির আবরণ উন্মোচন

দিনদয়ালের মূর্তির আবরণ উন্মোচন

প্রধানমন্ত্রী এদিন পণ্ডিত দিন দয়াল উপাধ্যায়ের ৬৩ ফুট উঁচু মূর্তির আবরণ উন্মোচন করেন। এছাড়াো তিনি মহাকাল এক্সপ্রেসের যাত্রারও সূচনা করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+