'আত্মনির্ভর ভারত'-এর জয়গান, বিশ্বমানের যুদ্ধট্যাঙ্ক অর্জুনের আধুনিক সংস্করণ সেনাপ্রধানের হাতে দিলেন মোদী
'আত্মনির্ভর ভারত'-এর জয়গান, বিশ্বমানের যুদ্ধট্যাঙ্ক অর্জুনের আধুনিক সংস্করণ সেনাপ্রধানের হাতে দিলেন মোদী
আত্মনির্ভর ভারতের জয়গান। রবিবার চেন্নাইয়ে (chennai) এক অনুষ্ঠানে স্বদেশি প্রযুক্তিতে তৈরি যুদ্ধ ট্যাঙ্ক (battle tank) অর্জুন মার্ক-১এ-কে ( arjun mark 1a) সেনাবাহিনীর (indian army) হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী মোদী (narendra modi)। প্রধানমন্ত্রী মোদী সেনাপ্রধান এমএম নারাভানের হাতে এই ট্যাঙ্ক তুলে দেন। প্রসঙ্গত উল্লেখ্য অর্জুন মার্ক-১এ অর্জুন ট্যাঙ্কের আধুনিক সংস্করণ।

একাধিক অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাইয়ে মোদী
এদিন প্রধানমন্ত্রী মোদী একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাই যান। এবছরেই সেখানে বিধানসভার নির্বাচন রয়েছে।
প্রধানমন্ত্রী মোদী এদিন স্টেট অফ আর্ট ট্যাঙ্কের স্যালুটও গ্রহণ করেন। ট্যাঙ্কটি তৈরি করেছে, দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও। আর তা তৈরি হয়েছে চেন্নাইরে কমব্যাট ভেহিকেল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এসট্যাবলিসমেন্টে। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রকের এক উচ্চ পর্যায়ের বৈঠকে ১১৮ টি অর্জুন মার্ক ওয়ান-এ ট্যাঙ্ক ভারতীয় সেনার অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। যার মূল্য ধরা হয়েছে ৮,৪০০ কোটি টাকা। জানা গিয়েছে ২০০ টি অনুসারী শিল্প এই ট্যাঙ্ক তৈরির কাজে যুক্ত। প্রায় আট হাজার কর্মীকে যুক্ত করা হয়েছে এই ট্যাঙ্ক তৈরির কাজে।

আগের সংস্করণের তুলনায় ১৪ টি আপগ্রেড
অর্জুন মার্ক ওয়ান-এ ব্যাটেল ট্যাঙ্ক বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন। আগের সংস্করণের তুলনায় এটিতে ১৪ টি আপগ্রেডেশন রয়েছে। একদিকে যেমন গতি বাড়ানো হয়েছে, অন্যদিকে অস্ত্রবহণের ক্ষমতাও বাড়ানো হয়েছে। পাশাপাশি ট্যাঙ্কে যাঁরা থাকবেন তাঁদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের বিষয়টি নজরে রাখা হয়েছে। অন্য যুদ্ধ ট্যাঙ্কের তুলনায় এর প্রযুক্তি সম্পূর্ণ আলাদা। এব্যাপারে ডিআরডিও-র সচিব জানিয়েছেন, দেশের সর্বাধুনিক যুদ্ধ ট্যাঙ্কে ৭১ টি অতিরিক্ত বৈশিষ্ট যোগ করা হয়েছে। সংস্থার অতিরিক্ত অধিকর্তা বলেছেন, ৭১ টি অতিরিক্ত বৈশিষ্ট যুক্ত হওয়ায়, তা এখন বিশ্বমানের ট্যাঙ্ক।

চেন্নাই মেট্রোরেলের উদ্বোধন
প্রধানমন্ত্রী এদিন চেন্নাইতে ৯ কিনি দীর্ঘ চেন্নাই মেট্রোরেলের যাত্রার সূচনা করেন। অন্য দুটি রেলপ্রকল্পের শিলান্যাসও করেন মোদী। এছাড়াও আইআইটি ডিসকভারি ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যা তৈরি করতে খরচ পড়বে একহাজার কোটি টাকা। পরে তিনি গ্র্যান্ড আনাইকাট খালের আনুনিকিকরণের জন্য ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।

তামিলনাড়ুতে এআইএডিএমকের সঙ্গে বিজেপির জোট
গত ৩০ জানুয়ারি বিজেপি সভাপতি জেপি নাড্ডা ঘোষণা করেছিলেন এবার তামিলনাড়ুতে বিজেপি এআইএডিএমকের সঙ্গে জোট বেধে লড়াই করবে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই জোট মাত্র একটি আসন পেয়েছিল।












Click it and Unblock the Notifications