প্রযুক্তির খাতে মোদী সরকারের উন্নয়নের খতিয়ান পেশ প্রধানমন্ত্রীর! ২১ এর আগে ঘুরিয়ে প্রচার ঘিরে জল্পনা

একটি নয়, পর পর ৪ রাজ্যের ভোট সামনে। তার মাঝেই ক্রমাগত ঘুরপথে মোদী সরকার তার কাজের খতিয়ান নানানভাবে তুলে ধরতে ব্যস্ত! এদিন বেঙ্গালুরুতে প্রযুক্তি সামিটে বক্তব্য রাখতে গিয়ে মোদী তুলে ধরেন তাঁর সরকারের প্রযুক্তি বিষয়ে কয়েকটি পদক্ষেপ। অনেকেরই দাবি এদিনের সভার বক্তব্য মূলত, মোদী সরকারের কাজের খতিয়ান তুলে ধরে প্রচারের একটি দিক!

 কোন সুরে মোদীর বার্তা

কোন সুরে মোদীর বার্তা

এদিন নরেন্দ্র মোদী জানান, লক্ষ লক্ষ কৃষক দেশে করোনা কালেও ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে আর্থিক সুবিধা ভোট করতে পেরেছেন প্রযুক্তির উন্নয়নে। মোদী বলেন, প্রযুক্তির দ্বারাই দরিদ্ররা সহজে সাহায্য পেয়েছেন। এক্ষেত্রে কেন্দ্রের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ তা মনে করিয়ে দেন মোদী।

 মোদী সরকার কতটা গুরুত্ব দিয়েছে প্রযুক্তিকে

মোদী সরকার কতটা গুরুত্ব দিয়েছে প্রযুক্তিকে

নরেন্দ্র মোদী এদিন সাফ ভাষায় জানান, তাঁর সরকার বেশ গুরুত্বের সঙ্গে দেখেছে প্রযুক্তিকে। যার জেরে 'টেকনোলজি ফার্স্ট' এর মতো নীতী মোদী সরকার নিয়েছে। আর এর সুফল ভোগ করছেন দেশের কয়েকশো কোটি মানুষ। এদিন বেঙ্গালুরু টেক সামিটে এই বক্তব্য রাখেন তিনি।

 বিশ্বের দরবারে ভারতের প্রযুক্তি!

বিশ্বের দরবারে ভারতের প্রযুক্তি!

মোদী এদিন বলেন, বিশ্বের দরবারে ভারতের প্রযুক্তিকে আরও বেশি করে তুলে ধরার মতো সমস্ত ক্ষমতা দেশের রয়েছে। প্রযুক্তি বিষয়ে সবচেয়ে উর্বর মস্তিষ্কও ভারতের কাছে রয়েছে। ফলে উন্নয়ন সম্ভব।

 ভোট ও প্রচার পর্ব ঘিরে জল্পনা

ভোট ও প্রচার পর্ব ঘিরে জল্পনা

করোনাকালে ২০২০ তেকে ভোট রাজনীতির বেশিরভাগটাই সোশ্যাল মিডিয়া নির্ভর। দেখা যাচ্ছে বিহার পর্ব শেষ হতেই বাকি ৪ রাজ্যের বিধানসভা ভোট নিয়ে রীতিমতো উঠে পড়ে লেগেছে বিজেপি। আর তার অন্যতম অংশ হল সোশ্যাল মিডিয়া। একদিকে তারা যেমন সোশ্যাল মিডিয়ায় প্রচার পারদ চড়াতে শুরু করেছে, তেমনই মোদী সহ আমিত শাহদের বিভিন্ন সভাতেও মোদী সরকারের কাজের সাফল্য তুলে ধরাই এখন বিজেপির পাখির চোখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+