বাংলায় টুইট করে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী

নববর্ষের প্রাক্কালে বাংলায় টুইট করে বিশ্বের আপামর বাঙালিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জাতীয় সংহতি ও ঐক্যের যে বার্তা তিনি প্রথম থেকে দিয়ে আসছেন তা যে ফ্লুক নয় বা শুধুই ভোটে জেতার অস্ত্র নয় তা এই টুইটের মধ্য দিয়েই ফের একবার প্রমাণ করলেন নরেন্দ্র মোদী।

বাংলায় টুইট করে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী


বর্তমানে তিনি জার্মানি সফরে রয়েছেন। তা সত্ত্বেও এদিন টুইট করে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি। রীতিমতো বাংলায় টুইট করেছেন প্রধানমন্ত্রী।

সারা দেশেরই নানা প্রান্তে এই সময় বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হয়। সেটাকেই মাথায় রেখে এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে এদিন সকালে পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু, ওড়িশা সহ কয়েকটি রাজ্যের ভাষা ব্যবহার করে টুইট করেন প্রধানমন্ত্রী। প্রত্যেককে নিজের উৎসবকে উপভোগ করার আহ্বান জানান মোদী।

টুইট বার্তায় তিনি লেখেন, "পয়লা বৈশাখে সব বাঙালী বন্ধুদের আমার শুভেচ্ছা। আগামী বছরটা দুর্দান্ত কাটুক সকলের, শুভ নববর্ষ!"

প্রসঙ্গত, আগামিকাল ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গ সহ সারা দেশে বাংলা নববর্ষ পালিত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+