Chandrayaan-3: কিছু মুহূর্ত অমর হয়! ন্যাশানাল স্পেস ডে'য়ের ঘোষণা মোদীর

Chandrayaan-3: গত ২৩ অগাস্টের প্রতি মুহূর্ত বারবার চোখের সামনে এখনও ঘুরছে। কিছু মুহূর্ত অমর হয়ে থেকে যায়। তেমন গত ২৩ অগাস্ট অমর হয়ে থেকে যাবে। ইসরোয় বিজ্ঞানীদের কুর্নিশ জানিয়ে এমনটাই বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

শুধু তাই নয়, এবার থেকে ২৩ অগাস্টকে 'National Space Day' হিসাবে পালন করা হবে বলেও এদিন ঘোষণা করেন তিনি ( Pm Modi in Chandrayaan-3) । আর এই ঘোষণার পরেই হাততালিতে ভরে যায় গোটা কন্ট্রোল রুম।

Chandrayaan-3

দক্ষিণ আফ্রিকা এবং গ্রিস সফর শেষ করেই শনিবার সকালেই বেঙ্গালুরু পৌঁছে যান প্রধানমন্ত্রী। হ্যাল বিমানবন্দরে ( Hal Airport) নেমে জয় বিজ্ঞান-জয় অনুসন্ধান স্লোগান দিতেও শোনা যায় তাঁকে। আর সেখান থেকে সরাসরি ভারতীয় গবেষণা সংস্থা ইসরোর দফতরে পৌঁছে যান নরেন্দ্র মোদী।

সেখানে ইসরো প্রধান এস সোমনাথ ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান। কিন্তু গাড়ি থেকে নেমেই এস সোমনাথকে জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি চন্দ্রায়ণ তিনের সঙ্গে জড়িত বিজ্ঞানীদেরও অভিবাদন জানান তিনি। কথা বলেন বিজ্ঞানীদের সঙ্গে। শুধু তাই নয়, চাঁদের বুকে কীভাবে চন্দ্রযান তিন ল্যান্ড করল।

এবং প্রজ্ঞান কীভাবে বেরিয়ে এল সবটাই প্রধানমন্ত্রী বুঝে নেন এস সোমনাথের থেকে। পাশাপাশি ইসরোর দফতরে রাখা একটি রেপ্লিকা দেখিয়ে গোটা মিশনের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করা হয়। এমনকি চাঁদের মাটি থেকে যে সমস্ত ছবি ইসরো পেয়েছে তাও প্রধানমন্ত্রীকে ভিডিও'র মাধ্যমে বোঝানো হয়।

যা দেখে রীতিমত উচ্ছ্বসিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তা তাঁর চোখে মুখে ধরা পড়ে। এদিন ইসরোয় বক্তব্য রাখতে গিয়ে ভারতে এবং বিশ্বে মহাকাশ বিজ্ঞানের কথা তুলে ধরেন। শুধু তাই নয়, ভারতের এই চন্দ্রযান তিন চাঁদ নিয়ে অনেক তথ্য সামনে আসবে। যা গোটা বিশ্বের মহাকাশ বিজ্ঞানে কাজে আসবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, সায়েন্স এবং টেকনোলজিতে ভারত গ্লোবাল লিডার তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

শুধু তাই নয়, মহাকাশ বিজ্ঞানে ভারত বিপ্লব ঘটাবে বলেও এদিন মন্তব্য প্রধানমন্ত্রী। আর সেদিকে তাকিয়ে কেন্দ্রীয় সরকারও স্পেশ সেন্টারে রিফর্ম করছে বলেও জানান তিনি। আগামিদিনে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির প্রশাসনিক কাজে কীভাবে প্রযুক্তি-বিজ্ঞানকে আরও বেশি ব্যবহার করা যায় সেই কথা জানান প্রধানমন্ত্রী।

আর তা বলতে গিয়েই আগামিদিনে ২৩ অগাস্টকে 'National Space Day' হিসাবে পালন করা হবে ঘোষণা করেন। একই সঙ্গে চন্দ্রায়ন তিনের ল্যান্ডিং পয়েন্টের নাম ' শিবশক্তি' রাখার কথাও জানান প্রধানমন্ত্রী। তিরঙ্গা নাম দেন চন্দ্রায়ন দুইয়ের পয়েন্টকেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+