Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

8th Pay Commission: লাফিয়ে বাড়বে বেতন! অষ্টম পে কমিশনে অনুমোদন মোদীর মন্ত্রিসভার

8th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Govt Employees) জন্য সুখবর। অষ্টম বেতন কমিশন গঠনে সিলমোহর স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও কেন্দ্রীয় মন্ত্রিসভার (Union Cabinet)। বৃহস্পতিবার এমনটাই জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnav)।

এক অনুষ্ঠানে মন্ত্রী জানান, সরকারি কর্মচারীদের বেতন কাঠামোয় বদল আনবে কেন্দ্র। যার ফলে উপকৃত হবেন লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। অশ্বিনী বৈষ্ণব জানান, কেন্দ্রের তরফে অষ্টম বেতন কমিশন গঠনের প্রস্তাবে আগেই অনুমোদন দেওয়া হয়েছিল।

narendra modi

২০২৬ থেকেই যাতে অষ্টম বেতন কমিশন চালু করা যায়, সেই উদ্যোগ গ্রহণ করছে কেন্দ্র। যদিও সরকারিভাবে এখনও এই কমিশনের ঘোষণা করেনি কেন্দ্র। তবে অষ্টম বেতন কমিশন চালু হলে ১৮৬ শতাংশ বাড়তে পারে কর্মচারীদের বেসিক পে।

মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান অশ্বিনী বৈষ্ণব। খুব শীঘ্রই কমিশনের চেয়ারম্যান ও দুজন সদস্য নিয়োগ করা হবে বলে জানান তিনি। তবে এব্যাপারে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, প্রতি দশ বছরে নতুন পে কমিশন গঠন করে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্নির্ধারণ করতে গঠিত হয় পে কমিশন। পেনশন সংক্রান্ত পেমেন্টের ব্যাপারেও পে কমিশন সিদ্ধান্ত নেয়। দেশজুড়ে প্রায় ৪৯ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৬৫ লক্ষ পেনশনভোগী রয়েছেন। ২০১৬ সালে সপ্তম পে কমিশন গঠিত হয়েছিল। ২০২৬ সালে যার মেয়াদ ফুরোবে।

সপ্তম পে কমিশন অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মাসে ১৮ হাজার টাকা বেসিক পে বাবদ টাকা পান। ষষ্ঠ বেতন কমিশনে যা ছিল ৭ হাজার টাকা। সপ্তম বেতন কমিশনে ন্যূনতম পেনশন ৩৫০০ টাকা থেকে বেড়ে ৯ হাজার টাকা হয়। ওয়াকিবহাল মহল জানিয়েছে, অষ্টম বেতন কমিশনে কর্মচারীরা ৫০ হাজার টাকার বেশি বেসিক পে পাবেন।

একইসঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পেনশনও পাবেন তেমনই হারে। তবে অষ্টম পে কমিশনের টাইমলাইন ও তাতে কী কী সুপারিশ করা হবে, তা জানা যেতে পারে আগামী মাসে। ফেব্রুয়ারিতেই রয়েছে বাজেট ঘোষণা। তখনই অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করা হবে কি না, সেদিকে তাকিয়ে গোটা দেশ। আর তাতে নরেন্দ্র মোদীর সমর্থন মেলায় খুব শীঘ্রই সুখবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+