'কিছু সিদ্ধান্ত প্রথমে সঠিক মনে নাও হতে পারে...'! কেন এমন বললেন প্রধানমন্ত্রী

কিছু সিদ্ধান্ত প্রথমে সঠিক মনে নাও হতে পারে কিন্তু পরে... কেন এমন বললেন প্রধানমন্ত্রী?

সেনায় নিয়োগে Agnipath Scheme-নিয়ে দেশজুড়ে প্রতিবাদের ঝড়! এই স্কিম নিয়ে আসার পর থেকেই প্রতিবাদ-বিক্ষোভ চলছেই। আর এই প্রতিবাদের মধ্যেই অগ্নিপথ স্কিমে একাধিক রদবদল আনা হয়েছে। এমনকি বয়সসীমা পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রক সহ কেন্দ্রের একাধিক মন্ত্রকে'র চাকরিতে অগ্নিবীরদের সংরক্ষণ করা হবে বলেও ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। এই অবস্থায় অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদী।

পরে তা রাষ্ট্রগঠনে সাহায্য করে

পরে তা রাষ্ট্রগঠনে সাহায্য করে

দেশজুড়ে চলা বিতর্কের মধ্যেই প্রধানমন্ত্রী বলেন, কিছু সিদ্ধান্ত শুরুতে সঠিক বলে মনে নাও হতে পার। কিন্তু পরে তা রাষ্ট্রগঠনে সাহায্য করে। পিএম মোদী ব্যাঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে অংশ নেন। আর সেখানেই এহেন মন্তব্য করেন তিনি। তবে অগ্নিপথ যোজনা পরিপ্রেক্ষিতেই যে এহেন মন্তব্য তা অবশ্য স্পষ্ট করেননি প্রধানমন্ত্রী। তবে দেশজুড়ে চলা ঘটনা প্রসঙ্গেই যে প্রধানমন্ত্রীর এহেন বার্তা তা কার্যত স্পষ্ট। তবে এর আগে রবিবার প্রধানমন্ত্রী বলেন, এটি একটা দুর্ভাগ্যজনক ব্যবহার যে কোনও যোজনা'র উদ্দেশ্যে ভালো হলেও তা রাজনীতিতে জড়িয়ে যায়।

মোদীর সঙ্গে দেখা করবেন ভারতের তিনবাহিনীর প্রধানরা

মোদীর সঙ্গে দেখা করবেন ভারতের তিনবাহিনীর প্রধানরা

অন্যদিকে অগ্নিপথ বিতর্কের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন ভারতের তিনবাহিনীর প্রধানরা। জানা গিয়েছে, দুপুরে নৌবাহিনী, সেনা এবং বায়ুসেনা প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। অগ্নিপথ স্কিমের বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য তাঁরা জানাবেন। কেন এই স্কিম দেশের জন্যে ভালো সে বিষয়েও বিস্তারিত তথ্য তাঁরা দেবেন বলে খবর। ইতিমধ্যে দেশের তিনবাহিনীর তরফেই নয়া এই অগ্নিপথ স্কিমকে ভালো বলে দাবি করা হয়েছে।

তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা

তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা

মোদী সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, 'অগ্নিপথে'র মতো স্কিম এনে মানুষকে বাকা বানিয়ে ২০২৪-এর লোকসভা নির্বাচন জিততে চাইছে বিজেপি। শুধু তাই নয়, 'অগ্নিপথ' প্রকল্প আনার জন্য কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে নিন্দা কড়া ভাষায় করেন প্রশাসনিক প্রধান। বলেন , স্বরাষ্ট্রমন্ত্রক এই বিজ্ঞপ্তি দিয়েছে। সেনা নয়। ক্যাডার বানাতে চাইছে বলেও তোপ মুখ্যমন্ত্রীর।

কবে থাকবে বিতর্ক?

কবে থাকবে বিতর্ক?

আর এই বিতর্কের মধ্যেই এই প্রকল্পে নিয়োগ শুরু করতে চলেছে দেশের তিনবাহিনী। আগামী ২৪ জুন থেকে বায়ুসেনা এই নিয়িগ শুরু করবে বলে ইতিমধ্যে জানানো হিয়েছে। আর তা হবে অগ্নিপথ স্কিমের মাধ্যমেও। আজ সেনার তরফেও বড় ঘোষণা করা হয়েছে। স্পষ্ট বলা হয়েছে, জুলাই থেকেই রেজিস্ট্রেশন শুরু হবে। ইতিমধ্যে এই স্কিএ বেশ কিছু রদবদল আনা হয়েছে। বয়সসীমা বাড়ানোর পাশাপাশি একাধিক মন্ত্রকে অগ্নিবীরদের চাকরীর ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, একাধিক রাজ্যও পুলিশ বিভাগে নিয়োগের ক্ষেত্রে অগ্নিবীরদের প্রধান্য দেবে বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু এরপরেও বিতর্ক থাকানো যাবে কি? তা নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+