Narendra Modi: মহিলাদের সুরক্ষায় কঠোর আইন তৈরি হয়েছে কিন্তু...! আরজি করের মধ্যেই বড় বার্তা মোদীর

Narendra Modi: আরজি কর হাসপাতালে (RG Kar Hospital Doctor Death) জুনিয়ার ডাক্তারকে ধর্ষণ করে খুন। আর এই ঘটনায় তোলপাড় বাংলা। দেশের বিভিন্ন অংশেও প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে। একদিকে বিচার অন্যদিকে নিরাপত্তা, দুই দাবিতে লাগাতার চলছে আন্দোলন।

আর এই প্রেক্ষাপটে মহিলাদের উপর ঘটে যাওয়া একের পর এক অপরাধ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহিলাদের সুরক্ষা আরও মজবুত করার বার্তাও দিলেন তিনি। দিল্লিতে জেলা বিচার বিভাগের জাতীয় সম্মেলনে আজ শনিবার যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ।

Narendra Modi

আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় মহিলাদের উপর অত্যাচার এবং শিশুদের সুরক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। মহিলাদের সুরক্ষার জন্য কঠোর আইন তৈরি হয়েছে। কিন্তু সেগুলিকে আরও সক্রিয় ভাবে প্রয়োগের প্রয়োজন আছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তাঁর কথায়, মহিলাদের উপর অত্যাচার সংক্রান্ত মামলায় যত দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে, অর্ধেক জনসংখ্যার নিরাপত্তা তত শক্তিশালী হবে এবং নারীদের আস্থা তত বেশি বাড়বে।

এদিন একাধিক ইস্যুতে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। এদিনের এই অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং অন্য বিচারপতিরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, আরও দ্রুত বিচার যাতে মানুষ পান, সেজন্য গত একদশক ধরে কাজ করা হয়েছে।

শুধু তাই নয়, বিচার বিভাগের পরিকাঠামোকে শক্তিশালী করতে প্রায় ৮ হাজার কোটি টাকা গত ১০ বছরে ব্যায় করা হয়েছে বলেও এদিন মন্তব্য করেন নরেন্দ্র মোদী। গত ২৫ বছরে যে পরিমান টাকা খরচ করা হয়েছে, তার ৭৫ শতাংশ টাকা গত ১০ বছরে খরচ করা হয়েছে বলেও এদিন দাবি করেন। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভারতীয় ন্যায় সংগতির প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে আরজি কর হাসপাতালের মধ্যেই কর্তব্যরত অবস্থায় মহিলা জুনিয়ার ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়। আর এরপরেই উত্তাল কলকাতা সহ গোটা রাজ্য। প্রতিবাদে সামিল হয়েছেন দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে কর্মরত ডাক্তার, জুনিয়ার ডাক্তাররা।

মহিলাদের নিরাপত্তায় কড়া আইনের দাবি উঠছে সর্বস্তরে। এমনকি ধর্ষণে অভিযুক্তের দ্রুত বিচার করে যাতে কড়া শাস্তি দেওয়া যায় সেজন্য কড়া আইন আনার কথা বলে প্রধানমন্ত্রীকে দুটি চিঠিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কড়া শাস্তি হিসাবে ফাঁসির সাজার কথাও বলা হচ্ছে। আর এর মধ্যেই প্রধানমন্ত্রীর এদিনের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+