দেশে করোনা পরিস্থিতি কেমন! পর্যালোচনা করতে জরুরি বৈঠকে পিএম মোদী
PM Modi Meeting On Covid-19: বেশ কয়েকটি রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে করোনা! এই অবস্থায় উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাড়ে চারটে থেকে এই বৈঠক শুরু হয়েছে বলে জানা গিয়েছে। মূলত দেশে করোনা পরিস্থিতি এই বৈঠকে পর্যালোচনা করা হবে বলে জানা গিয়েছে।
স্বাস্থ্যমন্ত্রকের তরফে জারি করা রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ১১৩৪ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছে। এমনকি দেশে অ্যাক্টিভ করোনা সংক্রমণের সংখ্যা ৭০২৬ বলে জানা গিয়েছে। এরপরেই এই বৈঠক।

বৈঠক খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে
ফলে এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে জানা গিয়েছে। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রকের একাধিক আধিকারিকরা উপস্থিত রয়েছেন। আছেন চিকিৎসক এবং গবেষকরাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেওয়া রিপোর্ট অনুযায়ী, দেশে এখন পর্যন্ত কোভিড-১৯-এর ৪ কোটি ৪৬ লাখ ৯৮ হাজার ১১৮টি মামলা নথিভুক্ত হয়েছে। মঙ্গলবার দিল্লি, মহারাষ্ট্র, গুজরাত, ছত্তিসগড় এবং কেরলে করোনার কারণে একজন করে মৃত্যুর খবর সামনে এসেছে। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লাখ ৩০ হাজার ৮১৩ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
|
ডেলি পজিটিভ রেট 1.09 শতাংশ
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জারি করা হয় তথ্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে ডেলি পজিটিভ রেট 1.09 শতাংশ। অন্যদিকে সাপ্তাহিক পজিটিভ রেট রয়েছে 0.98 শতাংশ। যদিও চিকিৎসকরা বলছেন, এখনও পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণেই রয়েছে পরিস্থিতি। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠছেন বহু মানুষ। দেশে এই মুহূর্তে রিকোভারি রেট 98.79 শতাংশে পৌঁছে গিয়েছে। যেখানে মৃত্যু রেট 1.19 শতাংশ। অন্যদিকে সক্রিয় ক্ষেত্রে মোট সংক্রমণের 0.01 শতাংশ রয়েছে।

ইতিমধ্যে অ্যালার্ট করা হয়েছে ছয় রাজ্যকে
যদিও করোনা পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ে দেশজুড়ে ভ্যাকসিনেশনের কাজও চলছে। এখনও পর্যন্ত প্রায় ২২০.৬৫ কোটি ডোজ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে ইতিমধ্যে ইতিমধ্যে ভারতে কিন্তু এইচথ্রিএনটু (H3N2) ভাইরাসের খবর পাওয়া গেছে। এটি ক্রমশ বৃদ্ধির কারণেই দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিশেষ করে কয়েকটি রাজ্যে এই সংক্রমণ রেট বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। আর তা সামনে আসার পরেই ছয় রাজ্যকে ইতিমধ্যে সতর্ক করে চিঠি দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। বিশেষ করে সেই সমস্ত রাজ্যে জিন পরীক্ষার উপর বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে ভ্যাকসিনেশনের উপরও জোর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
ছবি সৌ:এএনআই












Click it and Unblock the Notifications