বাম-কংগ্রেসের মধ্যে বিভাজন রেখা টানলেন মোদী! কেরলে 'বিকল্প শক্তি'ই ভরসা প্রধানমন্ত্রীর

দক্ষিণের যে রাজ্যে বিজেপি এখনও দাঁত ফোটাতে পারেনি তা হল কেরল। সরকারি কর্মসূচিতে সেখানে গিয়ে ভবিষ্যতে রাজ্যে ক্ষমতায় আসা নিয়ে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী বলেছেন, কেরল, গোয়া এবং উত্তর-পূর্বকে অনুসরণ করবে এবং রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনতে ভোট দেবেন সাধারণ মানুষ। উল্লেখ করা প্রয়োজন গোয়া এবং উত্তর-পূর্বে খ্রিস্টান জনসংখ্যা অনেকটাই বেশি। কেরলে খ্রিস্টান সম্প্রদায়ের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় একতৃতীয়াংশ। বিশ্লেষকরা বলছেন বিজেপি এখানে খ্রিস্টান ভোট বেশি করে পেতে চাইছে।

 নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী বলেছেন, গোয়া কিংবা উত্তর-পূর্বের মানুষ বিজেপিকে স্বাগত জানানোয় জাতি-ধর্ম নির্বিশেষে কাজ করছে। তিনি আশাপ্রকাশ করে বলেছেন, আগামী দিনে রাজ্যের মানুষও বিজেপিকে স্বাগত জানাবেন। প্রধানমন্ত্রী মোদী সোমবার কোচিতে যুবম ২০২৩ শীর্ষ সম্মেলনে যোগ দেন।

প্রধানমন্ত্রী প্রচারের অংশ হিসেবে কেরলের গির্জার প্রধানদের সঙ্গে আলোচনা করেন। বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন, উন্নয়ন প্রসঙ্গ সেই আলোচনায় স্থান পেয়েছিল। বিভিন্ন চার্চের আটজন প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। তাঁরা রবারের মতো পণ্যের মূল্য হ্রাসের বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানা গিয়েছে।

 নরেন্দ্র মোদী

কেরলে বছরের পর বছর ধরে কংগ্রেস ও বামেদের শাসনকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, একটি দল জনগণের থেকে পরিবারের স্বার্থকে বিবেচনা করে। আরেকটি দল দলের স্বার্থকে জনগণের ওপরে চাপিয়ে দেয়। প্রধানমন্ত্রী বলেছেন কেন্দ্র কেরলের পরিকাঠামো উন্নয়নে প্রচুর অর্থ দিচ্ছে। যা রাজ্যে ব্যাপক কর্মসংস্থান তৈরি করবে।

প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর দল চায় কেরলের যুবকরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটার ইন্ডিয়া , বিজ্ঞান এবং খেলাধূলা-সহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিক। তিনি বলেন, আয়ুর্বেদ এবং পর্যটনের মতো ক্ষেত্রে কেরলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এব্যাপারে কেন্দ্রীয় সরকার পাশে থাকবে বলে জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী মোদী সোমবার কোচিতে রোড শোতে অংশ নেন। উচ্ছ্বসিত বিজেপি কর্মী-সমর্থকরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রী সেইসময় কেরলের স্টাইলে ধুতি পরেছিলেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী তিরুবনন্তপুরম এবং কাসারগোডের মধ্যে বন্দে ভারত ট্রেন পরিষেবা এবং কোচিতে ওয়াটার মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+