আবুধাবির রাজপুত্র কী বললেন তার বিন্দুবিসর্গ বুঝলেন না প্রধানমন্ত্রী মোদী!

আবুধাবির রাজপুত্র সাংবাদিক সম্মেলনে কী বললেন তার বিন্দুবিসর্গ বুঝতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকী সাংবাদিক সম্মেলনে উপস্থিত অধিকাংশ মানুষই শেখ মহম্মদের ভাষা বুঝতে পারেননি।

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি : প্রজাতন্ত্র দিবসে এবছরের প্রধান অতিথি হয়ে এসেছেন সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবির রাজপুত্র শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহইয়ান। আর তার সঙ্গে মিলে যৌথ সাংবাদিক সম্মেলনও করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তবে ঘটনা হল, আবুধাবির রাজপুত্র সাংবাদিক সম্মেলনে কী বললেন তার বিন্দুবিসর্গ বুঝতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকী সাংবাদিক সম্মেলনে উপস্থিত অধিকাংশ মানুষই শেখ মহম্মদের ভাষা বুঝতে পারেননি। কারণ তিনি নিজের মাতৃভাষা আরবিতে বক্তব্য রাখেন।

আবুধাবির রাজপুত্র কী বললেন তার বিন্দুবিসর্গ বুঝলেন না মোদী!

সাধারণত দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে দোভাষীর ব্যবহার করা হয়। তিনিই বক্তব্য সকলের বোধগম্য ভাষা বা ইংরেজিতে সকলকে পড়ে বা বলে শোনান। এদিনও সেই ব্যবস্থা ছিল। তবে যিনি দোভাষীর কাজে নিযুক্ত ছিলেন তিনি ট্রাফিকে আটকে পড়ে সময় সাংবাদিক সম্মেলনে পৌঁছতে পারেননি।

যদিও পরে আবুধাবির রাজপুত্রের বক্তব্যের লেখা অনুবাদ সকলের হাতে তুলে দেওয়া হয়। তবে এই ঘটনায় অনেকেই অবাক হয়ে গিয়েছেন।

শেখ মহম্মদ বিন জায়েদ এদিন বক্তব্যের শুরুতে 'আসসালাম ওয়ালেকুম' বলে শুরু করেন। তবে তার পরের তিন মিনিটে তিনি যা বলেন তা পুরোটাই আরবি ভাষায়। যা শুনতে শুনেত সভা ঘরে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে থাকেন। যদিও বক্তব্য শেষে করতালি দিয়ে সকলে অভিনন্দনও জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+