চিনা অ্যাপ থেকে অ্যাকাউন্ট সরিয়ে পথ দেখাচ্ছেন মোদী! বিজেপির অন্দরমহল থেকে কোন বার্তা
চিনা অ্যাপ থেকে অ্যাকাউন্ট সরিয়ে পথ দেখাচ্ছেন মোদী! বিজেপির অন্দরমহল থেকে কোন বার্তা
চিনের ৫৯ টি অ্যাপ সোমবারই নিষিদ্ধ করে দেয় মোদী সরকার। তার কয়েকদিনের মধ্যেই মোদী নিজে চিনের ওয়েবো অ্যাপ থেকে অ্যাকাউন্ট সরিয়ে নেন। এদিন প্রধানমন্ত্রীর এই পদক্ষপের ভূয়সী প্রশংসা আসে বিজেপি শিবির থেকে।

বিজেপির বার্তা
বিজেপির তরফে বিএল সন্তোষ জানান, মোদীর পদক্ষেপ স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে চিনকে। বেজিংকে নিয়ে দিল্লি কী ভাবছে, তার সোজা সাপ্টা জবাব অদিন মোদী নিজে অ্যাকাউন্ট ডিলিট করে দিয়ে দিয়েছেন বলে জানিয়েছে বিজেপি।

'অর্থনৈতিক ও ব্যক্তিগতস্তরে'
অর্থনৈতিক ও ব্যক্তিগত দুটি স্তরেই চিনকে জবাব দিতে পেরেছেন মোদী। এমনই দাবি বিজেপির অন্দরমহলে। ওয়েবো থেকে নিজেকে সরিয়ে এনে বেজিংকে মোদা বুঝিয়ে দিয়েছেন, 'যদি লাল রেখা পার কর, তাহলে তার ফলভোগ করতে হবে। যা সীমান্তে তৈরি হয়েছে, তা এখন সর্বস্তরে ছড়িয়ে পড়ছে।' এমনই বক্তব্য রাখেন বিজেপির অমিত মালব্য।

মোদী এদিন যা করেছেন
টুইটারের মতোই আরও একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে , যার নাম ওয়েবো। এবার সেই অ্যাকাউন্টে থাকা মোদীর প্রোফাইল হঠাৎই উধাও হয়ে গিয়েছে চিনে। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, প্রধানমন্ত্রী চিনের সোশ্যাল মিডিয়া মাইক্রোব্লগিং সাইট থেকে নিজের অ্যাকাউন্ট তুলে নিয়েছেন। জানা গিয়েছে, দেশে এই চিনা সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হওয়ায় এমন পদক্ষেপ নেন মোদী। এভাবেই তিনি চিনা পণ্য প্রত্যাহারের নয়া রাস্তা দেশকে দেখাচ্ছেন, বলে খবর।












Click it and Unblock the Notifications