সভায় একটি মাত্র ভুলের খেসারত! রাহুলকে কটাক্ষ মোদীর
মাঝখানে মাত্র একদিন। তারপরেই রাজস্থানে নির্বাচন। তুঙ্গে রাজ্যের নির্বাচনী প্রচার। প্রধানমন্ত্রী মোদী ব্যস্ত বিজেপি শাসিত রাজ্যে ভোট প্রচারে। সেখানেই রাহুলগান্ধীকে কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী।
মাঝখানে মাত্র একদিন। তারপরেই রাজস্থানে নির্বাচন। তুঙ্গে রাজ্যের নির্বাচনী প্রচার। প্রধানমন্ত্রী মোদী ব্যস্ত বিজেপি শাসিত রাজ্যে ভোট প্রচারে। সেখানেই রাহুল
গান্ধীকে কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। প্রকল্পের নাম ভুল বলায় কংগ্রেস সভাপতিকে কটাক্ষ করেন তিনি।

প্রকল্পের নাম কুম্ভ রাম লিফ্ট যোজনা। কিন্তু ভোট প্রচারে গিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তাকে কুম্ভকরণ লিফ্ট যোজনা বলেন। সেখানেই বাধে গোল। শাসক
বিজেপি লুফে নেয় সেই কথা।
ঝুঞ্ঝুনুতে নির্বাচনী সভায় মঙ্গলবার রাহুল গান্ধী বলেন, অশোক গেহলট কুম্ভকর্ণ লিফ্ট যোজনায় কিছু টাকা দিয়েছিলেন। সেই সময় কেই তাকে সংশোধন করা নামটি
বলেন। নিজের ভুল বুঝতে পারেন কংগ্রেস সভাপতি। পরে এই প্রকল্পের সঠিক নাম উল্লেখও করেন। সেচ প্রকল্পে জল সরবরাহের নাম কুম্ভ রাম লিফ্ট যোজনা।
বুধবার রাহুল গান্ধীর সেই ভুল তুলে ধরেই কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কংগ্রেস সভাপতি স্বাধীনতা সংগ্রামী তথা কংগ্রেস নেতা কুম্ভ নামের নামও জানেন না।
এরপরেই কটাক্ষ চালিয়ে যান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নিজের দলের নেতাদের নাম সম্পর্কে ধারনা নেই গান্ধীর। তাহলে বুঝতেই পারছেন এঁরা যখন ক্ষমতায় আসবেন তখন কোন পরিস্থিতি তৈরি হবে।












Click it and Unblock the Notifications