Narendra Modi: "দেশের ১০ কোটি আদিবাসীর অপমান," রাষ্ট্রপতিকে নিয়ে সনিয়ার মন্তব্যে কংগ্রেসকে তুলোধনা মোদীর

Narendra Modi: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Draupadi Murmu) নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে বিতর্কে জড়িয়েছেন সনিয়া গান্ধী (Sonia Gandhi)। কংগ্রেস সাংসদকে এবার পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভারতের ১০ কোটি আদিবাসীকে (Tribals) সনিয়া অপমান করেছেন বলে পাল্টা আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী।

বাজেট অধিবেশনের (Budget Session) প্রথম দিনেই বিতর্ক উসকে দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী। বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ বিরক্তিকর বলে কটাক্ষ করেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সুর মিলিয়ে সনিয়া বলেন, "বেচারা রাষ্ট্রপতি শেষে ক্লান্ত হয়ে পড়ছিলেন, উনি কার্যত কথাই বলতে পারছিলেন না।"

Modi Sonia

সনিয়ার এহেন মন্তব্যের পরই তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি। সনিয়াকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে দাবি করে গেরুয়া শিবির। এদিন দিল্লিতে জনসভা থেকে মোদী বলেন, "দ্রৌপদী মুর্মু আদিবাসী পরিবার থেকে রাষ্ট্রপতি হয়েছেন। ওঁনার মাতৃভাষা হিন্দি নয়, উড়িয়া। আজকের বাজেট অধিবেশনের ভাষণে সংসদের সকল সদস্যদের মুগ্ধ করেছেন তিনি। অথচ কংগ্রেসের শাহী পরিবার তাঁকে অপমান করতে উঠেপড়ে লেগেছে।"

কংগ্রেসকে (Congress) নিশানা করে মোদী আরও বলেন, "শাহী পরিবারের এক সদস্য বলেছেন রাষ্ট্রপতি বিরক্তিকর ভাষণ দিয়েছেন। আরেক সদস্য এককাঠি উপরে উঠে রাষ্ট্রপতিকে বেচারা বলেছেন। আদিবাসী মায়ের ভাষণ ওদের ভালো লাগেনি। দেশের ১০ কোটি আদিবাসী ভাই-বোনেদের প্রতি এটা অপমান ছাড়া আর কিছু নয়।"

দেশের প্রত্যেক বেচারা শ্রমজীবী মানুষকেও কংগ্রেস অপমান করেছে বলে দাবি করেন মোদী। বলেন, "ওরা মানুষকে ছোট করতে ভালোবাসে, বিদেশে গিয়ে ভারতের মানহানি করতে পারে ও শহুরে নকশালদের কথা বলে। দিল্লিবাসীকে সতর্ক থাকতে হবে। পরাজয়ের ভয়ে দুই অহংকারী হাতে হাত মিলিয়েছে।"

যদিও সনিয়ার ওই মন্তব্যে কোথাও ভুলটি খুঁজে পাচ্ছে না কংগ্রেস। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) দাবি, রাষ্ট্রপতি বা কোনও সাধারণ নাগরিককে অপমান করতেই পারে না কংগ্রেস। খাড়গে বলেন, "রাষ্ট্রপতিকে সংসদের উদ্বোধন অনুষ্ঠানে ইচ্ছাকৃত না আমন্ত্রণ করে বরং মোদী সরকারই রাষ্ট্রপতিকে অপমান করেছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+