বিসি আর এডি-র নতুন মানে শোনালেন মোদী, সংসদে ধুয়ে দিলেন কংগ্রেসকে
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উদ্বোধনী ভাষণ দিয়ে যে বাজেট অধিবেশন শুরু হয়েছিল তার ধন্যবাদ জ্ঞাপন ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উদ্বোধনী ভাষণ দিয়ে যে বাজেট অধিবেশন শুরু হয়েছিল তার ধন্যবাদ জ্ঞাপন ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সংসদে প্রায় দুই ঘণ্টা একটানা ভাষণ দেন মোদী। কেন্দ্র সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প নিয়ে যেমন কথা বলেন, তেমনই বিরোধী কংগ্রেসকে ধুয়ে দেন নিজের জবাবী ভাষণে।

মোদী বলেন, কংগ্রেস এটা বিশ্বাস করে যে তাদের আগেও কিছু ছিল না, পরেও কিছু নেই। অন্য কেউ সরকারে রয়েছে এটা তাঁরা মেনে নিতে পারছে না। আর তাই বারবার সরকারকে আক্রমণ করা হচ্ছে।
বিসি বা বিফোর ক্রাইস্ট এবং এডি বা আফটার ডেথ বলে ইংরেজিতে কথা রয়েছে। ভগবান যিশুখ্রিস্টের জন্মের আগের সময়কে বিসি ও মৃত্যুর পরের সময়কে এডি বলা হয়।
সেই বিষয়টিকে কংগ্রেসের সঙ্গে মিলিয়ে মোদী বলেন, বিসি মানে হল বিফোর কংগ্রেস আর এডির মানে কংগ্রেসের কাছে হল আফটার ডাইন্যাস্টি। অর্থাত কংগ্রেসের আগে ও বংশানুক্রমিক শাসনের পরে কিছু থাকতে পারে বলেই তাঁরা মানতে পারে না।
ঘটনা হল, বিজেপি বা নরেন্দ্র মোদী বারবার কংগ্রেসের মাথায় থাকা গান্ধী পরিবারকে আক্রমণ করেছেন। এই একটি পরিবারই এতদিন দেশ চালিয়েছে, কংগ্রেসের মাথায় থেকে ছড়ি ঘুরিয়েছে। সেটাই বারবার বলেছেন তাঁরা। এদিনও বিসি আর এডি প্রসঙ্গ তুলে একেবারে সরাসরি কংগ্রেস ও গান্ধী পরিবারকে তুলোধোনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications