Budget 2025: 'ধুনো' দেওয়ার লোকের অভাব নেই...বাজেট শুরুর আগেই 'চাঞ্চল্যকর' দাবি মোদীর
Budget 2025: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শনিবার আগামী অর্থবছরের জন্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগে আজ শুক্রবার রাষ্ট্রপ্রতি দ্রৌপদী মুর্মুর বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। আর তার আগেই নাম না করে বিরোধীদের আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ।
তিনি বলেন, গত ২০১৪ সাল থেকে দেখে আসছি প্রত্যেক অধিবেশনের আগে একটা ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু এবার তা হয়নি। একই সঙ্গে মা লক্ষ্মীর কৃপা যাতে দেশের গরীব মানুষের মধ্যে থাকে সেই কামনাও করে। পাঠ করেন লক্ষ্মীমন্ত্রও। বাজেটের (Budget 2025) আগে এভাবে প্রধানমন্ত্রীর লক্ষ্মী মন্ত্র পাঠ নিয়ে আবার পাল্টা খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরাও।

বাজেট অধিবেশনের শুরুতেই এদিন পার্লামেন্টের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই দেশের অর্থনীতি কীভাবে এগোচ্ছে তা তুলে ধরেন। একই সঙ্গে কোন লক্ষ্য নিয়ে বাজেট সেই ইঙ্গিতও এদিন দেন প্রধানমন্ত্রী। আর তা বলতে গিয়েই এদিন বিরোধীদের তীব্র আক্রমণ শানান।
#WATCH | #BudgetSession | PM Narendra Modi says, "You must have noticed, since 2014, this is the first Parliament session, which saw no 'videshi chingari' (foreign interference) in our affairs, in which no foreign forces tried to ignite a fire. I had noticed this before every… pic.twitter.com/WWPDw0LGmS
— ANI (@ANI) January 31, 2025
বলেন, ২০১৪ সালের পর এটিই প্রথম সংসদ অধিবেশন, যেখানে কোনও 'ষড়যন্ত্র' হয়নি। কোনও বিদেশী স্ফুলিঙ্গ জ্বালানো হয়নি। মোদীর কথায়, প্রত্যেক অধিবেশনের আগে বিদেশি শক্তিকে কাজে লাগিয়ে অশান্তি লাগানোর চেষ্টা হয়েছে। আর তাতে হাওয়া দেওয়ার লোকের যে এখানে অভাব নেই। তবে গত ১০ বছরে এই প্রথম যে এবার অধিবেশনের আগে কোনও কিছু ঘটেনি। আর তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন নরেন্দ্র মোদী।
Budget 2025: মিশন মোডে এগোচ্ছে দেশ
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তৃতীয় বার সুযোগ দিয়েছে দেশের মানুষ। মিশন মোডে সার্বিক বিকাশের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার। ইনোভেশন, ইনক্লুসন এবং ইনভেস্টের লক্ষ্য নিয়ে দেশের আর্থিক বিকাশ করা হচ্ছে বলেও এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে একাধিক ঐতিহাসিক বিল নিয়েও এবার অধিবেশনে চর্চা হবে বলেও জানান তিনি।
Budget 2025: বক্তব্য রাখেন রাষ্ট্রপতি
এদিন সংসদের দুই কক্ষেই বক্তব্য রাখেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম্নু। বক্তব্যের শুরুতেই মহাকুম্ভে ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেন। একই সঙ্গে ডিজিটাল ইণ্ডিয়া সহ কেন্দ্রের একাধিক স্কিমের মাধ্যমে দেশের মানুষ কীভাবে উপকৃত হচ্ছে সেই সংক্রান্ত বক্তব্য তুলে ধরেন। পাশাপাশি রাষ্ট্রপতি বলেন, গ্লোবাল ইন্ডেক্সে দেশের র্যাকিং ভালো হচ্ছে। শিক্ষা থেকে শুরু করে খেলাধুলো সর্বত্র ভারত কীভাবে বিশ্বের সামনে তুলে ধরছে এবং উন্নতি করছে তাও এদিন রাষ্ট্রপতির বক্তব্যে উঠে আসে।












Click it and Unblock the Notifications