Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মণিশঙ্কর আয়ারের পর এবার সলমন নিজামি, বক্তব্য নিয়ে কংগ্রেসকে আক্রমণ মোদীর

গুজরাতের মহিসাগরে কংগ্রেসকে আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। টুইটে সলমন নিজামি নামে এক কংগ্রেস নেতা মোদীর বাবা-মা কে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বলে অভিযোগ।

গুজরাতের মহিসাগরে কংগ্রেসকে পাল্টা আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। টুইটে সলমন নিজামি নামে এক কংগ্রেস নেতা মোদীর বাবা-মা কে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বলে অভিযোগ। জম্মু ও কাশ্মীরের এই কংগ্রেস নেতার মন্তব্যের সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

আয়ারের পর এবার সলমন নিজামি, কংগ্রেসকে আক্রমণে মোদী

সলমন নিজামি তাঁকে ব্যক্তিগত আক্রমণ করেছেন বলে মহিসাগরের লুনাভাদার দলীয় সভায় মন্তব্য করেছেন তিনি। মোদী বলেন, যুব কংগ্রেস নেতা সলমন নিজামি গুজরাতে কংগ্রেসের হয়ে নির্বাচনী সভাও করেছেন। তিনি টুইটারে রাহুল গান্ধী সম্পর্কে. তাঁর বাবা এবং ঠাকুমা সম্পর্কে মন্তব্য করেছেন। সেই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু তিনি জিজ্ঞাসা করেছেন, মোদীজি কে আপনার বাবা, কে আপনার মা। শত্রু সম্পর্কেও কেও এমন মন্তব্য করেন না বলেও সমাবেশে মন্তব্য করেছেন তিনি।

মণিশঙ্কর আয়ারের পর এবার সলমন নিজামি, বক্তব্য নিয়ে কংগ্রেসকে আক্রমণ মোদীর

সভা থেকে নরেন্দ্র মোদীর অভিযোগ, এই সলমন নিজামিই আজাদ কাশ্মীরের ডাক দিয়েছিলেন। তিনি আমাদের সেনাদের ধর্ষণকারী বলে আখ্যা দিয়েছিলেন। গুজরাতের মানুষ কী ভাবে সলমন নিজামির মতো নেতাদের গ্রহণ করবেন বলেও সমাবেশে প্রশ্ন করেন মোদী। তাঁর আরও অভিযোগ, প্রত্যের ঘরে আফজল গুরু তৈরি হবে বলেও মন্তব্য করেছিলেন সলমন।

মোদী আরও বলেন, তিনি কংগ্রেস নেতাদের বলতে চান, যাঁরা অশ্লীল ভাষা প্রয়োগ করেছন, তাঁর গরিব পরিবার নিয়ে ঠাট্টা করছেন এবং জিজ্ঞাসা করছেন, কে তার বাবা-মা। দলীয় সমাবেশে তিনি বলেন, দেশই তাঁর সবকিছু। তাঁর পুরো সময়টাই দেশের জন্য। দেশের ১২৫ কোটি জনগণের জন্য।

কিন্তু কে এই সলমন নিজামি?
আয়ারের মতো নন সলমন নিজামি। জম্মু ও কাশ্মীর কংগ্রেসের সঙ্গে তিনি জড়িত। এর আগে বিজেপি এবং প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বিরুদ্ধে মন্তব্য করে বিতর্কি জড়িয়েছেন।

সমাবেশে নরেন্দ্র মোদী সলমন নিজামির নাম নেওয়ার পর থেকে গা বাঁচিয়ে চলছে কংগ্রেস। কংগ্রেস জানিয়েছে তিনি কে তা তারা( কংগ্রেস) জানে না। তিনি দলের কোনও পদেই নেই বলে জানিয়েছেন কংগ্রেস নেতা রাজীব শুক্লা। কংগ্রেস মুখপত্র প্রিয়ঙ্কা চতুর্বেদি জানিয়েছেন, তিনি( সলমন নিজামি) দলের প্রাথমিক সদস্য নন। যদিও বিজেপির তরফে দাবি, কংগ্রেস মিথ্যা কথা বলছে।

বিতর্কের পর সলমন নিজামি তার টুইটার অ্যাকাউন্টটি ব্লক করে দেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+