দিল্লিতে জাতীয় নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক! মোদীর নেতৃত্বে আলোচনা
প্রধানমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক। রবিবার রাতে এই বৈঠক হয়। প্রধানমন্ত্রী এই বৈঠকে পৌরহিত্য করেন।
প্রধানমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক। রবিবার রাতে এই বৈঠক হয়। প্রধানমন্ত্রী এই বৈঠকে পৌরহিত্য করেন। সূত্রের খবর অনুযায়ী, এই বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী অরুণ জেটলি, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় মন্ত্রীরা ছাড়াও এই বৈঠকে হাজির ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বিদেশ সচিব বিজয় গোখলে।

জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক নিয়মিতই হয়ে থাকে। তবে রবিবারের বৈঠকে দেশের নিরাপত্তা নিয়ে যে সমস্ত চ্যালেঞ্জ রয়েছে, তা নিয়েই আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
পাক অধিকৃত বালাকোটে জইশ-এর ট্রেনিং ক্যাম্পে ভারতীয় বায়ুসেনার হামলার পরেই দুদেশের মধ্যে টানাপোড়েন বেড়েছে। এর আগে পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলার দায়ও স্বীকার করেছে জইশ।
এদিকে বালাকোটে হামলার জেরে পাকিস্তানের বিমান বাহিনী আকাশ পথে ভারতে ঢোকার চেষ্টা করে।












Click it and Unblock the Notifications