করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক! প্রধানমন্ত্রী মোদীর সতর্কতা-নজরদারি-নির্দেশ-আহ্বান

দেশের কয়েকটি জেলায় বাড়ছে করোনা সংক্রমণ। সেই পরিস্থিতির মূল্যায়নের জন্য উচ্চ-স্তরের বৈঠকের সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে স্বাস্থ্য পরিকাঠামো, প্রস্তুতি, টিকাদানের অভিযানের অবস্থা, কোভিডের নতুন প্রকার-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

স্বাস্থ্য সচিবের ব্যাখ্যা

স্বাস্থ্য সচিবের ব্যাখ্যা

বৈঠকে স্বাস্থ্যসচিব ভারত ও বিশ্বের কোভিড পরিস্থিতি তুলে ধরেন। প্রধানমন্ত্রীকে বলা হয়, ২২ মার্চ, ২০২৩-এ শেষ হওয়া সপ্তাহে প্রতিদিন গড়ে ৮৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। সেক্ষেত্রে পজিটিভিটি ০.৯৮%। অন্যদিকে এই সময়ে বিশ্বে দৈনিক গড় ১.০৮ লক্ষ।
এছাড়াও প্রধানমন্ত্রীকে দেশের ইনফ্লুয়েঞ্জা পরিস্থিতি সম্পর্কেও জানানো হয়। উল্লেখ করা হয়, গত কয়েকমাসে দেশে H1N1 এবং H3N2-তে বেশি সংখ্যাক আক্রান্ত হওয়ার কথাও।

আগেকার বৈঠকের পরে গৃহীত পদক্ষেপ

আগেকার বৈঠকের পরে গৃহীত পদক্ষেপ

২০২২-এর ২২ ডিসেম্বর কোভিড নিয়ে আগেকার পর্যালোচনা বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে পরে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে, এদিনের বৈঠকে তার বিস্তৃত ব্যাখ্যা দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। তাঁকে বলা হয়, ২০ টি প্রধা ওষুধ, ১২ টি অন্য ওষুধ-সহ এর মোকাবিলায় বিভিন্ন ওষুধের বাজারে কতটা পাওয়া যাচ্ছে এবং তার দামও পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়াও ২৭ ডিসেম্বর দেশের ২২ হাজার হাসপাতালে যে মক ড্রিল করা হয়েছিল, তাও জানানো হয় প্রধানমন্ত্রীকে। তারপরেও এব্যাপারে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয় প্রধানমন্ত্রীকে।

প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধানমন্ত্রী স্বাস্থ্যকর্তা ও বিশেষজ্ঞদের কাছে জিনোম সিকোয়েন্সিং বাড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়াও নতুন ভ্যারিয়েন্ট যদি থাকে, তার ট্র্যাকিংয়েরও নির্দেশ দিয়েছেন। এছাড়াও রোগী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সবাইকেই হাসপাতালে মাস্ক পরা-সহ কোভিডের আচরণবিধি পালনের জন্য জোর দিয়েছেন। এছাড়াও প্রবীণ নাগরিক এবং অসুস্থরা যাতে ভিড় এদিয়ে চলেন এবং গেলেও যাতে তারা মাস্ক পরেন, সেজন্যও পরামর্শ দিয়েছেন।

মহামারী শেষ হয়নি

মহামারী শেষ হয়নি

প্রধানমন্ত্রী বলেছেন, মহামারী এখনও শেষ হয়ে যায়নি। নিয়মিত ভিত্তিতে সারা দেশে পরিস্থিতি পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী টেস্ট-ট্র্যাক-ট্রিট-ভ্যাকসিনেশন এবং কোভিডের উপযুক্ত আচরণ পালন, এই পাঁচ কৌশল চালিয়ে যাওয়ার ওপরে গুরুত্ব আরোপ করেছেন। হাসপাতালগুলি যে প্রস্তুত রয়েছে, তা নিশ্চিত করতে নিয়মিত মক ড্রিল করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যবিধি অনুসরণ করা এবং ভিড় জায়গায় কোভিডের উপযুক্ত আচরণবিধি পালনের আহ্বান জানিয়েছেন।

বৈঠকে যাঁরা উপস্থিত ছিলেন

বৈঠকে যাঁরা উপস্থিত ছিলেন

এদিনের বৈঠকে স্বাস্থ্য সচিব ছাড়াও উপস্থিত ছিলেন, তাঁরা হলেন প্রধানমন্ত্রী প্রধান সচিব পিকে মিশ্র, নীতি আয়োগের সদস্য ভিকে পল, ক্যাবিনেট সচিব রাজীব গৌবা, আইসিএমআর-এর ডিজি, পিএমও-র উপদেষ্টা, ফার্মাসিউটিক্যাল ও বায়োটেকনোলজির সচিব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+