করোনা পরিস্থিতি পর্যালোচনা প্রধানমন্ত্রী মোদীর! সোমবার রাজ্যগুলির স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক

করোনা পরিস্থিতি পর্যালোচনা প্রধানমন্ত্রী মোদীর! সোমবার রাজ্যগুলির স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক

দেশের করোনা (coronavirus) পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রী এমন এক পরিস্থিতিকে এদিন বৈঠক করলেন, দেশের বিভিন্ন জায়গায় যখন ওমিক্রনের (omicron) সুনামি শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে বিভিন্ন রাজ্যও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিধি নিষেধ আরোপ করেছে।

বৈঠকে ছিলেন যাঁরা

বৈঠকে ছিলেন যাঁরা

প্রধানমন্ত্রীর করা ভার্চুয়াল বৈঠকে এদিন হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। অন্যদিকে সচিবদের মধ্যে ছিলেন স্বরাষ্ট্র সচিব, বিমান পরিবহণ সচিব, ক্যাবিনেট সচিব, রেলবোর্ডের চেয়ারম্যান এবং অন্যরা। প্রধানমন্ত্রী শেষ এই ধরনের বৈঠক করেছিলেন ২৪ ডিসেম্বর। তবে তার পর থেকে দেশের করোনা আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান।

সোমবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক

সোমবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক

সংবাদ সংস্থা এএনআই-এর তরফে জানানো হয়েছে, রাজ্যগুলির করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সোমবার স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডভিয়া।

 ঘোষণা হয়েছে নির্বাচনের, বুস্টার ডোজ দেওয়া শুরু হবে

ঘোষণা হয়েছে নির্বাচনের, বুস্টার ডোজ দেওয়া শুরু হবে

প্রধানমন্ত্রী এমন একটা সময়ে এই বৈঠক করলেন, যখন একদিন আগে নির্বাচন কমিশন সারা দেশে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে। সেখানে রোড শো, মিছিল নিষিদ্ধ করা হয়েছে। যে ৫ রাজ্যে ফেব্রুয়ারি ও মার্চে নির্বাচন হবে, সেগুলি হল উত্তর প্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, মনিপুর এবং গোয়া।
অন্যদিকে সোমবার ১০ জানুয়ারি থেকে ফ্রন্টলাইন ওয়ার্কারদের পাশাপাশি সিনিয়র সিটিজেনদের বুস্টার ডোজ দেওয়ার কাজ শুরু হবে।

দেশের করোনা পরিস্থিতি

দেশের করোনা পরিস্থিতি

এদিন সকালে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ পার হয়ে গিয়েছে। ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা প্রায় ১, ৫৯, ৬৩২ লক্ষ। গত ২২৪ দিনের মধ্যে এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। দেশে পজিটিভিটি রেট ১০.২১ শতাংশ। দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৫,৯০,৬১১। যা গত ১৯৭ দিনের মধ্যে সব থেকে বেশি। ২৪ ঘন্টায় সারা দেশে মৃত্যু হয়েছে ৩২৭ জনের।গত বছরের ২৯ মে দেশে একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ১,৬৫,৫৫৩ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+