BreakingNow: আফগানিস্তান ইস্যুতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ৪৫ মিনিট কথা মোদীর
আফগানিস্তান ইস্যুতে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে একাধিক দেশ তালিবানকে সমর্থনের কথা জানিয়েছে। কিন্তু আফগানিস্তান ইস্যুতে এখনও পর্যন্ত ভারত সরকারি ভাবে তাঁদের অবস্থানের কথা জানায়নি। এই অবস্থায় সোমবারেই
আফগানিস্তান ইস্যুতে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে একাধিক দেশ তালিবানকে সমর্থনের কথা জানিয়েছে। কিন্তু আফগানিস্তান ইস্যুতে এখনও পর্যন্ত ভারত সরকারি ভাবে কোনও অবস্থানের কথা জানায়নি। এই অবস্থায় সোমবারেই জার্মানির চ্যান্সেলার অ্যাঞ্জেলা মর্কেলের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘক্ষণ কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে।

জানা যাচ্ছে এরপর আজ মঙ্গলবার তালিবান ইস্যুতে পুতিনের সঙ্গেও আলোচনা করলেন প্রধানমন্ত্রী মোদী। প্রায় দুজনের ৪৫ মিনিট ধরে আলোচনা চলে বলে জানা যাচ্ছে। এই বার্তালাম যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। চিন, পাকিস্তানের পাশাপাশি রাশিয়াও তালিবানদের সমর্থন জানিয়েছে।
মস্কোর তরফে এই প্রসঙ্গে বলা হয়েছে যে তালিবানি শাসন গত আফগান সরকারের থেকে অনেক বেশী ভালো এবং মজবুত হবে। আর সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলোচনা যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আজই এ নিয়ে G-7 গ্রুপের বৈঠক। কিন্তু রাশিয়া এই গ্রুপের সদস্য নয়।
তবে রাশিয়া ভারতের পুরানো বন্ধু। সেখানে দাঁড়িয়ে এই বৈঠক শুরু হওয়ার আগে আফগানিস্তান ইস্যুতে বিশ্বের তাবড় তাবড় দেশকে পাশে পাওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী? প্রশ্ন রাজনৈতিকমহলের। যদি পুতিনের ফোনালাপের পর প্রধানমনন্ত্রী পুতিনকে নিজের বন্ধু হিসাবে অ্যাখ্যা করে বলেছেন, সাম্প্রতিক আফগানিস্তান ইস্যুতে আলোচনা হয়েছে।
শুধু তাই নয়, করোনা পরিস্থিতি নিয়েও পুতিনের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, করোনার বিরুদ্ধে লড়াই ভারত-রাশিয়া একজোট হয়ে লড়াই করবে। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ ইস্যুগুলির উপর আগামিদিনেও আলোচনা চলবে বলে পুতিন আশ্বাস দিয়েছেন বলে ওই টুইটে দাবি করেছেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে কাবুল দখল করে নেয় তালিবানরা। দেশ চেড়ে পালিয়েছেন প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আশরফ গনি। গোটা আফগানিস্তান এই মুহূর্তে তালিবানদের দখলে গেলেও এখনও স্বে দেশে সরকার গঠন করা হয়নি। তবে আলোচনা চলছে। তবে এই মুহূর্তে কাবুলে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করা মূল লক্ষ ভারতের।
আর সেই কারণে আমেরিকার সঙ্গে আলোচনা করে দিনে দুটি করে বিমান চালাচ্ছে ভারত। এখনও পর্যন্ত বেশ কয়েকজন ভারতীয় উদ্ধার করা হয়েছে। শূধু ভারতীয় নয়, আফগান নাগরিকদেরও উদ্ধার করছে ভারতীয় বায়ুসেনা। অন্যদিকে নাম না করেই প্রধানমন্ত্রী মোদী কার্যত টুইটে চরমভাবে আক্রমণ করেন তালিবান শাসনকে। সেই টুইটে তালিবানকে বিদ্ধ করে মোদী সাফ জানিয়েছিলেন যে , হিংসার শক্তি বলে তৈরি একটি সাম্রাজ্য কেবলই খানিকদিনের জন্য স্থায়ী হয়। তা পেশীশক্তির বলে কখনওই বেশি দিনের জন্য স্থায়ী হয় না।












Click it and Unblock the Notifications