নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানেই শুধু নয়, এনিয়ে তিন অনুষ্ঠানে প্রণাম করেছেন প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন. পাশাপাশি তিনি নতুন লোকসভার কক্ষে ঐতিহাসিক সেঙ্গল স্থাপন করেছেন। তিনি এদিন ১ নম্বর গেট দিয়ে সংসদ ভবন কমপ্লেস্কে প্রবেশ করেন। সেই সময় তাঁকে অভ্যর্থনা জানান লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।

প্রধানমন্ত্রী এদিন সেঙ্গলের সামনে প্রণাম করেন। তিনি পবিত্র রাজদণ্ডটি হাতে নেন এবং তামিলনাড়ু থেকে আসা সাধুদের কাছে আশীর্বাদ চান। তবে এই প্রথমবার নয়, এর আগেও প্রধানমন্ত্রী মোদীকে একাধিকবার জনসমক্ষে প্রণাম করতে দেখা গিয়েছে।

তিন অনুষ্ঠানে প্রণাম করেছেন প্রধানমন্ত্রী মোদী

২০১৪ সালের ২০ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে প্রথমবার সংসদে পৌঁছে সংসদভবনের বাইরে প্রণাম করেছিলেন নরেন্দ্র মোদী। সেই দৃশ্য দেশে অনেকেই আপ্লুত হয়ে পড়েছিলেন। সমর্থকরা তাঁর প্রশংসা করেছিলেন। সেই সময় সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরাও হতবাক হয়ে গিয়েছিলেন। হঠাৎ করেই তাঁকে কর্ডন করেছিলেন তাঁরা।

২০২০-র ১০ ডিসেম্বর নতুন সংসদ ভবন তৈরির জন্য ভূমিপুজো করার সময় প্রধানমন্ত্রী মোদী সেই মুহূর্তকে স্মরণ করেছিলেন। সেই সময় পিএমও-র টুইট বার্তায় তিনি বলেছিলেন, তিনি জীবনেই সেই মুহূর্ত কখনই ভুলতে পারবেন না, যখন তিনি ২০১৪ সালে সাংসদ হিসেবে প্রথমবার সংসদ ভবনে আসার সুযোগ পেয়েছিলেন।

২০২০-র ৫ অগাস্ট রামমন্দির তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রণাম করেছিলেন। সেদিন প্রথমে তিনি হনুমান গড়ি মন্দিরে পুজো দেন। তারপর তিনি রামলালাকে দেখতে যান। সেই সময় তিনি রামলালা মন্দিরে প্রণাম করেন। তিনিই ছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি অযোধ্যার রামলালা দর্শন করেছিলেন।

তিন অনুষ্ঠানে প্রণাম করেছেন প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী মোদী ২০২৩-এর ২৮ মে রবিবার সংসদ ভবনের সেঙ্গলের সামনে প্রণাম করেন। হাতে পবিত্র রাজদণ্ড নিয়ে তামিলনাড়ু থেকে আসা সাধুদের কাছ থেকে আশীর্বাদ নেন। এরপর তিনি বৈদিক মন্ত্রের সুরের মধ্যে নতুন সংসদ ভবনের মধ্যে সেঙ্গল নিয়ে যান এবং অধ্যক্ষের চেয়ারের ডানদিকে সেটিকে স্থাপন করেন।

প্রধানমন্ত্রী মোদী এদিন নতুন সংসদ ভবন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী শ্রমিকদের শাল ও স্মারক দিয়ে সম্মানিত করেন। এদিনের অনুষ্ঠানে বহু ধর্মীয় প্রার্থনাও অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী মোদী পরে অধ্যক্ষ-সহ পুরনো সদসদ ভবনেও যান।

এদিনের অনুষ্ঠানে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে রয়েছেন অমিত শাহ, রাজনুথ সি, এস জয়শঙ্কর, অশ্বিনী বৈষ্ণব, মনসুখ মান্ডভিয়া, জিতেন্দ্র সিং, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এছাড়ার বিভিন্ন রাজ্যের বিজেপি সাংসদরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+