রাজস্থানে সভায় বিপুল ভিড়েও মাইক এড়ালেন প্রধানমন্ত্রী মোদী, চাইলেন ক্ষমা! কারণটা ঠিক কী

রাজস্থান সফরে প্রধানমন্ত্রী মোদী। সভায় বিপুল জনসমাগম। সেই সভায় দাঁড়িয়ে ক্ষমা চাইলেন তিনি। মাইক ব্যবহার না করতে পারার জন্যই ক্ষমা চান তিনি। দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি আইন মানার কথাও বললেন। প্রধানমন্ত্রী জানান

রাজস্থান সফরে প্রধানমন্ত্রী মোদী। সভায় বিপুল জনসমাগম। সেই সভায় দাঁড়িয়ে ক্ষমা চাইলেন তিনি। মাইক ব্যবহার না করতে পারার জন্যই ক্ষমা চান তিনি। দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি আইন মানার কথাও বললেন। প্রধানমন্ত্রী জানান, তিনি ফের সেখানে আসবেন। জনগণ তাঁকে যে ভালবাসা উপহার দিয়েছেন, তার জন্যই কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আইন মেনেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মোদী ঠিক সময়ে সভায় পৌঁছতে পারেননি। ফলে প্রধানমন্ত্রী যখন সভায় পৌঁছন তখন রাত ১০ টা পেরিয়ে গিয়েছে। তবে বিপুল সংখ্যাক মানুষকে প্রধানমন্ত্রীর জন্য সেখানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে সেখানে। প্রধানমন্ত্রী মোদী সভায় পৌঁছে মাইক ব্যবহার করেননি, কারণ সেখানে রাত ১০ টার পরে মাইক কিংবা লাউড স্পিকার ব্যবহারে সময়সীমা রয়েছে।

সাধারণ মানুষকে শুভেচ্ছা জানিয়ে ক্ষমা চেয়ে নেন প্রধানমন্ত্রী

রাজস্থানের আবু রোডে যেখানে প্রধানমন্ত্রী সভাস্থল, সেই জায়গায় বহু মানুষ আগে থেকেই উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী সেখানে পৌঁছনোর পরে তাঁকে স্বাগত জানান সবাই। পাল্টা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী সভায় উপস্থিতদের কাছে সেখানে তাঁর দেরিতে পৌঁছনোর জন্য ক্ষমা চেয়ে জানান, ফের তিনি সেখানে সভা করতে যাবেন।

দিনভর ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

শুক্রবার দিনভর ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী মোদী। রাজস্থানের আবুতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী গুজরাতের বানাসকান্থা জেলার আম্বাজি মন্দিরেও যান এবং সেখানে আরতি করেন। গুজরাতের আমবাজিতে একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যে প্রধানমন্ত্রী তাঁর সরকারের বিনামূল্যে রেশন প্রকল্পের সময় বাড়ানোর কথাও তুলে ধরেন সাধারণ মানুষের সামনে।

কিছুদিনের মধ্যেই গুজরাতের নির্বাচনের দিন ঘোষণা

এই বছরের শেষের দিকে রয়েছে গুজরাতের বিধানসভা নির্বাচন। উৎসবের মরসুম কাটলেই সেখানে নির্বাচনের দিন ঘোষণা করা হতে পারে। শুক্রবার আম্বাজিতে প্রধানমন্ত্রী ৭২০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্প জনগণের উদ্দেশে উৎসর্গ করেন। আম্বাজিতে প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনায় নির্মিত ৪৫ হাজারের বেশি বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়াও প্রধানমন্ত্রী তরঙ্গা হিল, আম্বাজি- আবু রোডে ব্রডগেজ লাইনের ভিত্তিপ্রস্তর স্খাপন করেন। নতুন এই রেললাইন ভারতীয় উপমহাদেশের ৫১ টি শক্তিপীঠের অন্যতম আম্বাজিতে আসা লক্ষ লক্ষ ভক্তদের বিশেষভাবে সাহায্য করবে। পরবর্তী সময়ে সেখানে যে উন্নয়নমূলক কাজ শুরু হবে তার মধ্যে রয়েছে রানওয়ে তৈরি এবং এয়ারফোর্স স্টেশন, আম্বাজি বাইপাস রোড তৈরির কাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+