নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি, পুলওয়ামা সন্ত্রাসের উচিত জবাব দেওয়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
'দেশবাসীর রক্ত গরম হয়ে রয়েছে। এটা আমি বুঝতে পারছি। আমাদের সুরক্ষা বাহিনীকে সমস্তরকমের স্বাধীনতা দেওয়া আছে... ' রাজধানী দিল্লিতে দাঁড়িয়ে এদিন ইসলামাবাদকে এমনই হুঁশিয়ারি দিলেন মোদী।
'দেশবাসীর রক্ত গরম হয়ে রয়েছে। এটা আমি বুঝতে পারছি...।' রাজধানী দিল্লিতে দাঁড়িয়ে এদিন ইসলামাবাদের নাম না করে এমনই হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ে হামলায় ৪৩ জন জওয়ানের আত্মবলিদানকে কিছুতেই বৃথা যেতে দেওয়া হবে না বলে বৃহস্পতিবারই স্পষ্ট বার্তা দেন নরেন্দ্র মোদী। তারপর এদিন সকালেই হামলার নিয়ে বিশেষ বৈঠক শেষ করে একাধিক বাণে তিনি বিদ্ধ করেন পাকিস্তানকে।
|
'বদলা'র ইঙ্গিত!
নরেন্দ্র মোদী এদিনের ভাষণে নাম না করে পাকিস্তানকে নিশানায় রেখে তোপ দাগেন। তিনি স্পষ্ট করে জানান,'যদি প্রতিবেশীরাষ্ট্র মনে করে যে এভাবে ভারতে অস্থিরতা তৈরি করতে পারবে ষড়যন্ত্র করে, তাহলে তারা বড় ভুল করছে।' আবেগঘন প্রধানমন্ত্রী এদিন সাফ জানান, প্রতিবেশীরাষ্ট্র নিজের অসৎ উদ্দেশে কখনওই সফল হতে পারবে না।
|
কাউকে ছাড়া হবে না!
এদিন নয়া দিল্লিতে প্রধান মন্ত্রী জানিয়ে দেন যে, যারা কাশ্মীরের পুলওয়ামার ঘটনার নেপথ্যে রয়েছে, তাদের ছেড়ে কথা বলবে না দেশ। তাদের যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী।
|
'দেশের জওয়ানদের ওপর ভরসা রয়েছে'
মোদী এদিনর সভায় জানান, দেশের সুরক্ষাবিহিনীকে সম্পূর্ণ ছাড় দেওয়া রয়েছে , আর তাঁদের ওপর আমর সম্পূর্ণ আস্থা রয়েছে।
|
আন্তর্জাতিকমহলকে বার্তা
এদিন মোদী স্পষ্ট জানান, আন্তর্জাতিক মহল যেভাবে এগিয়েএসে পুলওয়ামা হামলার নিন্দা করেছে সেভাবেই এবার জঙ্গি দমনে সচেষ্ট হতে হবে সকলকে।












Click it and Unblock the Notifications