Narendra Modi: 'কাশ্মীরে ৩৭০ ধারা ফিরবে না,' মহারাষ্ট্রে জয়ের পর বড় ঘোষণা মোদীর; তোষণ ইস্যুতে তোপ কংগ্রেসকে

Narendra Modi: মহারাষ্ট্রে মহাজুটির (Mahayuti) জয়ের পর বিজেপির সদর দফতরে ভাষণ থেকে কংগ্রেসকে (Congress) বেনজির আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভাষণের সিংহভাগ জুড়ে ছত্রে ছত্রে হাত শিবিরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন মোদী। পরিবারতন্ত্র থেকে তোষণের রাজনীতি, ইস্যু ধরে ধরে কংগ্রেসকে নিশানা মোদীর।

মহারাষ্ট্রে জয়ের (Maharashtra Assembly Election 2024 Result) পর জম্মু ও কাশ্মীর নিয়ে বড় বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানো হবে না বলে ঘোষণা করে দিলেন মোদী। সম্প্রতি জম্মু ও কাশ্মীরে নির্বাচনে জয়ী হয়েছে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট। মুখ্যমন্ত্রী হয়েই কাশ্মীরকে পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন ওমর আবদুল্লা। কিন্তু তা যে হচ্ছে না, এদিনের ভাষণে সাফ জানিয়ে দিলেন মোদী।

modi

কংগ্রেসকে নিশানা করে এদিন মোদী বলেন, "অনেক দল দেশে দু-রকম সংবিধান চায়। মহারাষ্ট্রের জয়ের পর আমি স্পষ্ট করে দিতে চাই, দেশে শুধু বাবাসাহেব আম্বেদকরের সংবিধানই থাকবে। কোনও দ্বিতীয় সংবিধান হবে না। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা (Article 370) ফেরাতে চাইছেন অনেকে। কিন্তু আজ আমি বলে দিচ্ছি, কেউ চাইলেও জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা ফেরাতে পারবেন না।"

তোষণের রাজনীতি নিয়ে কংগ্রেসকে চাঁচাছোলা আক্রমণ শানিয়ে ফের নির্বাচনী প্রচারের স্লোগান তুললেন মোদী। মোদীর সঙ্গেই 'এক হ্য়ায় তো সেফ হ্য়ায়' (Ek hai to safe hai) স্লোগান দিলেন কর্মী সমর্থকরা। ওয়াকফ আইন নিয়েও কংগ্রেসকে তুলোধনা করেন নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বলেন, "তোষণের জন্য আইন বানায় কংগ্রেস। সুপ্রিম কোর্টের নির্দেশেরও তোয়াক্কা করেনি তারা। সংবিধানে ওয়াকফ আইনের (Waqf Law) কোনও জায়গাই নেই। ভোটব্যাঙ্ক তোষণের (Votebank Appeasement) জন্য আলাদা করে ওয়াকফ আইন বানিয়েছে কংগ্রেস।"

কংগ্রেসের শহুরে নকশালবাদ (Urban Naxals) এখন দেশে নতুন চ্যালেঞ্জ বলে মন্তব্য প্রধানমন্ত্রীর। "কংগ্রেসের নকশালবাদের মূল বীজই বপন রয়েছে বিদেশে," আক্রমণ মোদীর। এরপরই কংগ্রেস বালাসাহেব ঠাকরের আদর্শ মানে না বলে কটাক্ষ করেন মোদী। বলেন, "বীর সাভারকরকে অপমান করে এসেছে কংগ্রেস। মহারাষ্ট্রে ভোটের বৈতরণী পার করতে কয়েকদিন গালিগালাজ বন্ধ রেখেছে। এর থেকেই কংগ্রেসের দ্বিচারিতা স্পষ্ট হয়ে গিয়েছে।"

বিজয় ভাষণে কংগ্রেসকে ফের পরজীবী পার্টি নিশানা মোদীর। বলেন, "নিজের দমে সরকার গড়ার ক্ষমতা নেই কংগ্রেসের। তবু অহংকার দেখুন সপ্তমে।" রাহুল গান্ধীর নেতৃত্বেই কংগ্রেসের ভরাডুবি হয়েছে বলে আক্রমণ মোদীর। কংগ্রেসের পুরোনো কর্মীদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে বলে মন্তব্য মোদীর।

মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাড়ির (Maha Vikas Aghadi) ভরাডুবি প্রসঙ্গে মোদী বলেন,"কংগ্রেস নিজেও ডোবে, অপরকেও ডোবায়। মহারাষ্ট্রের ফলাফলেও তা দেখা গেল। মহা বিকাশ আঘাড়ির শরিক দলকে ডুবিয়ে দিয়েছে কংগ্রেস। ভাগ্য ভালো উত্তরপ্রদেশে কংগ্রেসকে প্রত্যাখান করেছে জোট শরিকরা। নাহলে ওখানেও একই ফল হত।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+