মা-কে টেনে এনে কটূক্তি, কংগ্রেসকে যোগ্য জবাব প্রধানমন্ত্রী মোদীর

উত্তরপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বলিউড অভিনেতা রাজ বব্বর জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেনকে টেনে এনে কটূক্তি করেছিলেন। এদিন মধ্যপ্রদেশে প্রচারে গিয়ে সেই আক্রমণের জবাব দিলেন মোদী।

উত্তরপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বলিউড অভিনেতা রাজ বব্বর জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেনকে টেনে এনে কটূক্তি করেছিলেন। পেট্রোলের দাম মোদীর মায়ের বয়সকে ছাপিয়ে গিয়েছে বলে কেন্দ্রকে আক্রমণ করেন রাজ বব্বর। এদিন মধ্যপ্রদেশে প্রচারে গিয়ে সেই আক্রমণের জবাব দিলেন মোদী।

ছাতারপুরের সভায় মোদী বলেছেন, ভোটের শেষ দৌড়ে আমরা প্রবেশ করেছি। যত সময় এগিয়ে আসছে, বিজেপির আনন্দ বাড়ছে ও কংগ্রেসের কমছে। এখন ওঁরা সরকার গড়ার স্বপ্ন দেখছে না। কে কাকে বাঁচাবে সেই চিন্তা করছে।

এখানে বয়স্করা বসে রয়েছেন। আপনারা ও আপনাদের পূর্বপুরুষ কংগ্রেসের আমলে যে সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন, সেই একই দিন কি নিজেদের সন্তানদের জন্য ফিরিয়ে আনতে চান? নিজেরা বা আপনার বাবা-মায়েরা যে ভুল করেছেন তা আর করবেন না। কংগ্রেসকে ফিরিয়ে আনবেন না।

আপনাদের চারটে প্রজন্ম বনাম চাওয়ালার ৪ বছর। আমরা দেশকে কোথায় পৌঁছে দিয়েছি তা নিয়ে আলোচনা ওঁরা চায় না। আপনারা দেখেছেন, পাড়ায় ঝগড়া হলে যে সত্যবাদী নয় সে ঝগড়ায় আসল ঘটনা ছেড়ে মা-কে টেনে আনে।

কংগ্রেসের কাছে সমালোচনার ইস্যু নেই। কুসংষ্কারে ভরা, অহংকার পূর্ণ মানুষরাই কারও মা-কে নিয়ে গালি দিতে পারে। স্বাধীনতার পরে এতবছর সরকারে থাকা দলের কর্মকর্তারা মোদীকে আক্রমণ করার বদলে তাঁর মা-কে গালি দিচ্ছে।

যে মা রাজনীতির 'র' জানেন না, যিনি পূজা-পাঠ, ঘরে ভগবানের স্মরণ করে সময় কাটান তাঁকে রাজনীতিতে টেনে এনেছে কংগ্রেস। মোদীর বিরুদ্ধে লড়ার সাহস নেই কংগ্রেসের।

রাহুল গান্ধী ব্যাপক মামলা নিয়ে শিবরাজ সিং চৌহানকে আক্রমণ করেছেন। যা শুনে মোদী পাল্টা বোফর্স নিয়ে কটাক্ষ করে বলেছেন, শিবরাজকে গালি দিচ্ছেন। কুত্রোচ্চি ও অ্যান্ডারসনকে কেন মনে পড়ল না আপনার? প্রশ্ন তুলেছেন মোদী। এই দুজনের সঙ্গে ভোপাল গ্যাস দুর্ঘটনার যোগ নিয়ে একসময়ে দেশ তোলপাড় হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+