জনপ্রিয় পাহাড়ের 'Chola Dora' পোশাকে কেদারনাথ মন্দিরে পুজোপাঠ মোদীর
কেদারনাথ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পর একাধিকবার কেদারনাথ সফরে গিয়েছেন তিনি। সেই মতো আজ শুক্রবার সকালেই কেদারনাথ পৌঁছে যান প্রধানমন্ত্রী। যাবেন বদ্রীনাথও। তবে কেদারনাথ সফরে পৌঁছানো
কেদারনাথ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পর একাধিকবার কেদারনাথ সফরে গিয়েছেন তিনি। সেই মতো আজ শুক্রবার সকালেই কেদারনাথ পৌঁছে যান প্রধানমন্ত্রী। যাবেন বদ্রীনাথও। তবে কেদারনাথ সফরে পৌঁছানোর পর মহাদেবের পুজো করেন প্রধানমন্ত্রী। তবে মোদীর পোশাক কার্যত সবাইকে চমকে দিয়েছে।
তাঁর পরণে ছিল জনপ্রিয় 'Chola Dora'। এটি একটি পাহাড়ি পোশাক। সম্পূর্ণ ভাবে হাতে বানানো হয়েছে বলে জানা যাচ্ছে। চাম্বার এক মহিলা এই পোশাকটি বানান প্রধানমন্ত্রীর জন্যে।
#WATCH | PM Narendra Modi performs 'puja' at the Kedarnath Dham
— ANI (@ANI) October 21, 2022
(Source: DD) pic.twitter.com/9i9UkQ5jgr

একাধিক কর্মসূচি রয়েছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেদারনাথ এবং বদ্রীনাথ সফরে একাধিক কর্মসূচি রয়েছে। একাধিক প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রায় ৩৪০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। রোপওয়ের প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। এমনকি যে প্রকল্পগুলি উদ্বোধন আগে করেছিলেন সেগুলি কি অবস্থায় রয়েছে তাও খতিয়ে প্রধানমন্ত্রী দেখবেন বলে জানা যাচ্ছে। মোদীর এই সফর ঘিরে একেবারে কড়া নিরাপত্তাতে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। বিভিন্ন যায়গাতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে প্রধানমন্ত্রী মোদীর কেদারনাথ সফরে উৎসাহিত মানুষ।

দীর্ঘক্ষণ আরোতি করেন প্রধানমন্ত্রী।
শুক্রবার কেদারনাথ মন্দিরে দীর্ঘক্ষণ আরোতি করেন প্রধানমন্ত্রী। প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে তিনি মন্দিরে পুজো পাঠ করেন বলে জানা যাচ্ছে। এরপর মন্দিরের বাইরে উপস্থিত মানুষের সঙ্গে দেখা করেন তিনি। এমনকি তাঁদের আভিবাদনও জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। রয়েছেন সে রাজ্যের রাজ্যপাল গুরমিত সিং। রয়েছেন প্রশাসনের একাধিক আধিকারিক। পুজোর পর গোটা মন্দির চত্বর ঘিরে দেখেন প্রধানমন্ত্রী।

এক নজরে পুরো কার্যক্রম-
সকাল সাড়ে ৮ টা নাগাদ কেদারনাথ ধাম দর্শন এবং পুজো করবেন।
সকাল ৯ টা নাগাদ রোপওয়ে প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এরপর আদিগুরু শঙ্করা চার্জের সমাধিস্থল ঘুরে দেখার কথা রয়েছে মোদীর।
সকাল 9:25 টার দিকে, প্রধানমন্ত্রী মোদী মন্দাকিনী আস্থা পথ এবং সরস্বতী আস্থা পথ বরাবর চলমান উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা করবেন।
এরপর বদ্রীনাথের উদ্দেশ্যে উড়ে যাবেন সেখানেও পুজোতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানেও একাধিক কাজে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী
২০১৩ সালে উত্তরাখণ্ডে বিধ্বংসী বন্যায় আদি শঙ্করাচার্যের মূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ায় তা পুনরায় নির্মাণ করা হয়। অষ্টম শতাব্দীর দ্রষ্টা আদিগুরু শঙ্করাচার্য কেদারনাথেই মোক্ষ লাভ করেছিলেন। এই মূর্তি মাইসুরুর শিল্পী অরুণ যোগিরাজ সহ ৯ জন শিল্পী মিলে গত এক বছর ধরে তৈরি করেছেন। এর আগে নতুন ভাবে তৈরি হওয়া আদি শঙ্করাচার্যের মূর্তি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। আজ ফের একবার সেই এলাকা ঘুরে দেখেন তিনি।












Click it and Unblock the Notifications