PM Modi At G20 Meet: সবথেকে সস্তার ইন্টারনেট! AI ট্রান্সলেটার নিয়ে বড় ঘোষণা মোদীর
PM Modi At G20 Meet: আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বা AI এর কথা বারবার প্রধানমন্ত্রীর মুখে উঠে এসেছে! এবার এআই নিয়ে বড় ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। G-20 সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখেন এদিন তিনি।
আর সেখানে প্রধানমন্ত্রী বলেন, ভারতেই বিশ্বের সবচেয়ে সস্তা ইন্টারনেট ডেটা পাওয়া যায়। শুধু তাই নয়, আজকের দিনে দাঁড়িয়ে ভারতে ৮৫ কোটি ইন্টারনেট ইউজার রয়েছে বলে দাবি নরেন্দ্র মোদীর। শুধু তাই নয়, রিয়েল টাইম লেনদেনের কথাও এদিন তুলে ধরেন তিনি।

বলেন, রিয়েল টাইমে ৪৫ শতাংশেরও বেশি লেনদেন ভারতেই হয়। অনেকে অনলাইন পেমেন্টও বলে। তবে তেজ গতি এবং দক্ষতার সঙ্গে প্রযুক্তিকে ব্যবহার করা হয়েছে বলেও এদিন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও এদিন আরও বেশ কয়েকটি বিষয় তুলে ধরেন তিনি।
PM Modi At G20 Meet: যে পাঁচটি বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী
৪৫ কোটিরও বেশি ইউজার্স ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে এদিন প্রধানমন্ত্রী বলেন, ভারতে ৮৫০ মিলিয়ন ( ৮৫ কোটি) ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। যারা সস্তা ইন্টারনেটের সুবিধা নিয়ে থাকে। শুধু তাই নয়, ৪৫ শতাংশেরও বেশি লেনদেন ডিজিটালে হয় বলেও এদিন জানিয়েছেন নরেন্দ্র মোদী।
AI টান্সলেটার 'ভাষিণী'
গোটা বিশ্বে বিপ্লব ঘটাচ্ছে AI। আর্টিফিয়াল ইন্টিলেন্সের কথা প্রধানমন্ত্রীর মুখেও উঠে এসেছে। এদিন বক্তব্যে সেই এআইয়ের কথা উঠে আসে। বলেন, ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI চালিত ল্যাংগুয়েজ ট্রান্সলেটর 'ভাষিণী' নিয়ে কাজ করছে। যা আঞ্চলিক ভাষার ক্ষেত্রে বিপ্লব ঘটাবে বলেই মনে করা হচ্ছে।
VIDEO | "We are building 'Bhashini', an AI powered language translation platform. It will support digital inclusion in all the diverse languages of India," says PM Modi in his virtual address at G20 Digital Economy Ministers' meeting in Bengaluru.
— Press Trust of India (@PTI_News) August 19, 2023
(Source: Third Party) pic.twitter.com/cQqHBxDkQj
COWIN পোর্টালের কথা তুলে ধরেন
করোনার সময় কীভাবে ভ্যাকসিনেশনের কাজ হয়েছে তা সামিটে তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, বিশ্বের সবথেকে বড় ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলে ভারতে। COWIN পোর্টালের মাধ্যমে অনলাইন আবেদন করা হয়েছে। নির্দিষ্ট তারিখ মেনে প্রত্যেক ভারতবাসী ভ্যাকসিন নেয়। কোনও বিশৃঙ্খলা হয়নি বলে কার্যত উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
VIDEO | "We can build an entire ecosystem for technology-based solutions to address the challenges faced by humanity. All it needs from us are the four Cs: Conviction, Commitment, Coordination and Collaboration," says PM Modi at his virtual address at G20 Digital Economy… pic.twitter.com/nZ9F1wkoDo
— Press Trust of India (@PTI_News) August 19, 2023
ডিজিটাল লেনদেনে বিপ্লব ঘটেছে
জন ধন অ্যাকাউন্ট, আধার এবং মোবাইল ফোন দেশে ডিজিটাল লেনদেনে বিপ্লব ঘটিয়েছে। করোনার সময় জন ধন অ্যাকাউন্টে সরকার দেশের মহিলাদের আর্থিক সুবিধা দিয়েছে। তিন মাস মহিলাদের অ্যাকাউন্টে ৫০০ টাকা করে দেওয়া হয়েছিল। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) এর সুবিধায় সরকারের অনেক টাকা সাশ্রয় হয়েছে বলেও উল্লেখ করেন এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও একাধিক বিষয়কে সামিটে তুলে ধরেন তিনি। যা খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications