'হাতে হাত ধরে এবারে আর ফ্যামিলি ফটো তোলা হল না', বলে শুরু করে আসিয়ানে মোদী দিলেন কোন বার্তা
'হাতে হাত ধরে এবারে আর ফ্যামিলি ফটো তোলা হল না', বলে শুরু করে আসিয়ানে মোদী দিলেন কোন বার্তা
একদিকে করোনার মহাংসকট, অন্যদিকে লাদাখ সীমান্তে সবে সংঘাতের পারদ নামতে শুরু করেছে। এমন এক পরিস্থিতিতে কূটনৈতিক জল্পনা চড়ছিল আসিয়ান সামিটে মোদীর বক্তব্য নিয়ে। কিন্তু ফের চেনা মেজাজে যাবতীয় জল্পনা একদিকে রেখে মোদী স্বভাবসিদ্ধ মেজাজে ফের তাক লাগালেন ১৭ তম আসিয়ান সামিটে!

বক্তব্যের শুরুতেই মোদীর চেনা মেজাজ
'আদের মতো এবারে আর হাতে হাত ধরে ফ্যামিলি ফটো নেওয়া গেল না ', করোনাকালে এমন বক্তব্য দিয়েই আসিয়ানে ভাষণ শুরু করেন মোদী। এরপর ইন্দো পেসিফিক থেকে একাধিক ইস্যু নিয়ে ছোট বক্তব্য রেখে মোদী নিজের ভাষণের রেশ রেখে যান সভায়।

সংযোগ বাড়ানোর ওপর নজর
মোদী বলেন, আসিয়ানভূক্ত দেশগুলির মধ্যে একজোট হয়ে সংযোগ আরও বাড়ানোর ওপর জোর দেওয়া উচিত। প্রতিটি সেক্টরে আসিয়ান ভূক্ত দেশগুলির মধ্যে সংঘবদ্ধতা দৃঢ় করার বিষয়ে বার্তা দিয়েছেন মোদী।

সংযোগ জোরালো করার বার্তা
মোদী এদিন বলেন, ভৌগলিক,সামাজিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক, দিকগুলি নিয়ে আসিয়ানের দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক গাঢ় হয়েছে। আসিয়ান দেশগুলি ভারতের 'অ্যাক্ট ইস্ট' এর অবিচ্ছেদ্য অংশ। আসিয়ানের ইন্দোপেসিফিক নীতি ও ভারতের ইন্দোপেসিফিক নীতির মধ্যে যথেষ্ট মিল রয়েছে বলে জানান মোদী।

কোন কোন দেশ রয়েছে আসিয়ানে
দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশ রয়েছে আসিয়ানের আওতায়। রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনেই, লাওস, মায়ানমার, কম্বোডিয়া। তবে ভারত, চিন, জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া এর 'ডায়ালগ পার্টনার'।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications