দেশের আর্থিক উন্নয়নের গতিপ্রকৃতি নিয়ে এই বার্তা প্রধানমন্ত্রী মোদীর
নোটবাতিল একটি বড়সড় সাফল্য। এর ফলে ডিজিপি-তে ইতিবাচক দিক উঠে এসেছে, বলে দাবি মোদীর।
নয়াদিল্লিতে ইনস্টিটিউট অফ কম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া-র স্বর্ণজয়ন্তী বর্ষে ভাষণ দিতে গিয়ে দেশর উন্নয়ন ও অনুন্নয়নের খতিয়ান দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন , তিনি জিডিপি থেকে শুরু করে আর্থিক বৃদ্ধি নিয়ে বেশ কিছু বক্তব্য পেশ করেন। এক নজরে দেখে নেওয়া যাক তিনি ঠিক কী বলেছেন।

- নোটবাতিল একটি বড়সড় সাফল্য। এর ফলে ডিজিপি-তে ইতিবাচক দিক উঠে এসেছে। এরফলে ক্যাশ টু ডিজিপি অনুপাত ১২ শতাংশ থেকে কমে ৯ শতাংশে এসেছে।
- জিএসটির জন্য ব্যাবসায়ীদের যে সমস্ত সমস্যা হচ্ছে , তা খতিয়ে দেখবার জন্য় জিএসটি কাউন্সিলকে নির্দেশ দেওয়া হয়েছে।
- ইউপিএ-র সময়ে জিডিপি গ্রোথ ৫.৭ শতাংশ নেমে যায় বলে ফের একবার কংগ্রেসকে একহাত নেন মোদী।
- মুদ্রাস্ফীতি কমে ৩ শতাংশে দাঁড়িয়েছে। সিএডি বর্তমানে ২.৫ শতাংশে।
I assure that the steps being taken by the government will put the country in a new league of development: PM Narendra Modi pic.twitter.com/9yMbclvrVC
— ANI (@ANI) October 4, 2017
- এই সরকার দেশের আর্থিক স্থিরতা বজায় রাখতে বদ্ধপরিকর।আর্থিক উন্নয়নে যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে।
- ২১ টি ক্ষেত্রে ৮৭ টি উন্নয়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। যাঁরা অনুন্নয়ন নিয়ে বলছেন তাঁদের এটা জানা উচিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
- উজ্জ্বলা প্রকল্পের জন্য মধ্যবিত্ত পরিবাররা অনেক টাকা বাঁচাতে পারছেন, বলে জানান মোদী।












Click it and Unblock the Notifications