'হাউডি মোদী': প্রধানমন্ত্রীকে 'ভাষণ' নিয়ে পরামর্শ দিতে চান কি! রয়েছে সুবর্ণ সুযোগ
তিনি নিজে সুবক্তা। একথা অনস্বীকার্য! তাঁর ভাষণ শুনতে বিভিন্ন সময়ে জনসভায় জন সমাগমে বহু জনেই অনুপ্রাণিত তথা মুগ্ধ হয়েছেন।
তিনি নিজে সুবক্তা। একথা অনস্বীকার্য! তাঁর ভাষণ শুনতে বিভিন্ন সময়ে জনসভায় জন সমাগমে বহু জনেই অনুপ্রাণিত তথা মুগ্ধ হয়েছেন। সাধারণত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কখনওই কোনও লেখা দেখে ভাষণ দিতে দেখা যায়নি। তাঁর দাপুটে ,অগ্নিগর্ভ বক্তৃতা বহু সভাকেই সমৃদ্ধ করেছে। এবার সেই সুবক্তা মোদীকে পরামর্শ দেওয়ার সুযোগ উঠে আসছে।
|
মোদীকে পরামর্শ দেওয়ার সুযোগ
এক টুইট বার্তা মোদী জানিয়েছেন, তিনি চান 'হাউডি মোদী' অনুষ্ঠানে তিনি যে বক্তব্য রাখতে চলেছেন, সেই ভাষণের জন্য যে কেউ পরামর্শ দিন তাঁকে । আর 'হাউডি মোদী' অনুষ্ঠানে দেশের অন্যতম সুবক্তাকে ভাষণের পরামর্শ দেওয়ার সুযোগ অনেকেই ছাড়তে চাইবেন না বলে মনে করছে একটা মহল।

অনুষ্ঠানে ঘোষিত হবে পরামর্শদাতার নাম!
মোদীর টুইটে জানানো হয়েছে, যাঁরা মোদীকে ভাষণ নিয়ে পরামর্শ দেবেন তাঁদের নামও বক্তব্য রাখবার সময় মোদী উল্লেখ করবেন। আর খোদ প্রধানমন্ত্রীর ভাষণে পরামর্শদাতার নাম উল্লেখ নিঃসন্দেহে বড় একটা 'পাওনা' হিসাবে দেখছে অনেকেই।

'মন কী বাত' এর ঘরানায় মোদীর ভাষণ
ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে 'হাউডি মোদী' ভাষণ নিয়ে রীতিমতো উত্তেজানার পারদ চড়ছে। সেখানে ৫০ হাজার মানুষের সামনে বক্তব্য রাখতে চলেছেন মোদী। সঙ্গে থাকবেন ট্রাম্প। প্রসঙ্গত,সেই সভা ঘিরেই মোদী ভাষমের পরামর্শ চেয়েছেন। এর আগে, স্বাধীনতা দিবসের ভাষণ নিয়েও 'মন কী বাত' অনুষ্ঠানে সাধারণ জনতার সামনে পরামর্শ দেওয়ার একই বার্তা রাখেন প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications