মোদীর বিশেষ বার্তা, দিওয়ালিতে সীমান্তে থাকা জওয়ানদের জন্য প্রদীপ জ্বালানোর আবেদন

প্রত্যেক বছরই দিওয়ালিতে সীমান্তে সেনা জওয়ানদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এই বছর করোনা আবহে তা নিয়ে কিছুটা শঙ্কা দেখা দিলেও সূত্রের খবর, এবছরও রীতি মেনে সীমান্তেই জওয়ান্দের সঙ্গে আলোর উৎসব পালন করতে চলেছেন প্রধানমন্ত্রী। এরই মাঝে সীমান্তের জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার এক বিশেষ বার্তা দেশবাসীর উদ্দেশে রাখেন মোদী।

মোদীর বিশেষ বার্তা, দিওয়ালিতে সীমান্তে থাকা জওয়ানদের জন্য প্রদীপ জ্বালানোর আবেদন

এদিন প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে বলেন, 'এই দিওয়ালিতে আমাদের আরও প্রদীপ জ্বালাতে হবে কারণ সেই সব সেনা জাওয়ানদের স্যালুট, যাঁরা নির্ভীকভাবে আমাদের দেশকে রক্ষা করে চলেছেন৷ কোনও শব্দই যথেষ্ট নয় তাঁদের উদাহরণযোগ্য সাহসকে বর্ণনা করার জন্য৷ যাঁদের পরিবারের সদস্যরা এই কাজ করেন তাঁদের জন্য কৃতজ্ঞ৷'

প্রসঙ্গত ১৪ নভেম্বর দেশজুড়ে পালনকরা হবে দিওয়ালি। এর আগে ২০১৮ সালে মোদী উত্তরাখণ্ডের সীমান্তে গিয়েছিলেন সেনাদের সঙ্গে দেখা করতে। এছাড়াও ২০১৭ সালে প্রধানমন্ত্রী উত্তর কাশ্মীরের গুরেজ সেক্টরে নিয়োজিত সেনাদের সঙ্গে দিওয়ালি পালন করেন। ২০১৫ সালে তিনি পাঞ্জাব সীমান্তে দিওয়ালি উদযাপন করতে গিয়েছিলেন। ২০১৪ সালে নরেন্দ্র মোদী ভারতের প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর সিয়াচেনে সেনাদের সঙ্গে তাঁর প্রথম দিওয়ালি পালন করতে গিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+