করোনা মোকাবিলায় ২২ মার্চ 'জনতা কার্ফু' পালনের আর্জি প্রধানমন্ত্রী মোদীর

করোনা মোকাবিলায় ২২ মার্চ 'জনতা কার্ফু' পালনের আর্জি প্রধানমন্ত্রী মোদীর

করোনা ভাইরাসে সংক্রমণ কমাতে দেশবাসীকে ২২ মার্চ জনতা কার্ফু পালনের অনুরোধ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২২ মার্চ সকাল সাতটা থেকে রাত ৯ টা পর্যন্ত জনতা কার্ফু পালন করার কথা বলেছেন তিনি।
সব দেশের বাসিন্দাদের করোনা ভাইরাস মোকাবিলায় এই পদক্ষেপ করা জরুরি বলে জানিয়েছেন তিনি।

জনতা কার্ফু পালনের অনুরোধ

জনতা কার্ফু পালনের অনুরোধ

করোনা ভাইরাস উত্তরোত্তর বেড়েই চলেছে। ভারতে করোনা ভাইরাস মোকাবিলায় ২২ মার্চ জনতা কার্ফুর পালনের অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। সাইরেন বাজিয়ে সব রাজ্য সরকারকে জনতা কার্ফুর সূচনা করার অনুরোধ জানিয়েছেন তিনি। জনতাই নিজেদের জন্য নিেজদের উপর কার্ফু জারি করা করবেন এই জনতা কার্ফুতে। এতে কিছুটা হলেও সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাবে বলে মনে করছেন তিনি।

জরুরি পরিষেবায় বেরতেই হবে

জরুরি পরিষেবায় বেরতেই হবে

তবে জতা কার্ফু চললেও জরুরি পরিষেবা যাঁরা দেন তাঁদের বাইরে বেরতেই হবে। কিন্তু জনতা কার্ফু চলায় রাস্তায় লোকজন কম থাকায় তাঁরাও অনেকটা নিরাপদে থাকবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ১৪ ঘণ্টা দেশবাসী ঘরবন্দি থাকলেই অনেকটাই সংক্রমণ আটকানো সম্ভব হবে।

জরুরি পরিষেবাদান কারীদের অভিবাদন

জরুরি পরিষেবাদান কারীদের অভিবাদন

জরুরি পরিষেবা যাঁরা দিয়ে আসছেন তাঁদের অভিবাদন জানানোর অনুরোধ জানিয়েছেন তিনি। ২২ তারিখ বিকেল পাঁচটা বাড়ির বারান্দা বা দরজায় অথবা জানলায় দাঁড়িয়ে হাত তালি বাজিয়ে, থালা বাজিয়ে, ঘণ্টা বাজিয়ে তাঁদের অভিবাদন জানানোর অনুরোধ জানিয়েছেন। কারণ তাঁরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দেশের সেবা করছেন কাজেই তাঁদের কুর্নিস জানানো উচিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+