Maharashtra Assembly Election 2024: এখনই ঝাঁপিয়ে পড়ুন! নেতা-কর্মীদের কোন বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী

Maharashtra Assembly Election 2024: সামনেই মহারাষ্ট্র নির্বাচন। আর এই নির্বাচন বিজেপির (BJP) কাছে রীতিমত প্রেস্টিজিয়াস ফাইট। ফলে জয় পেতে মরিয়া শাসক শিবির। আর তাই বুথস্তরে জয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) ।

শুধু তাই নয়, এই নির্বাচনকেই যাতে তারা পাখির চোখ করেন সেই বার্তাও এদিন দেন তিনি। একাধিক ইস্যুতে অজিত পাওয়ার এবং ফড়ণবীশের মধ্যে মনোমালিন্য প্রকাশ্যে এসেছে। যা নির্বাচনের (maharashtra assembly election 2024) আগে রীতিমত চাপ বাড়িয়েছে মহাজুটি জোটের উপর।

Maharashtra Assembly Election 2024

এই প্রেক্ষাপটে মোদীর এহেন বার্তা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। আর তার আগে 'মেরা বুথ সবথেকে মজবুত' কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল মাধ্যমে নেতা-কর্মীদের বার্তা দেন।

বলেন, মহিলা, যুব ও কৃষকদের নিয়ে বুথ স্তরের সভা সংগঠিত করুন। সেখানে বিজেপি নেতৃত্বাধীন সরকারের পরিকল্পনা এবং যোজনার ভিডিও তুলে ধরার কথা বলেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, প্রত্যেক ভোটারের কাছে যাতে নেতা-কর্মীরা যান সেই বার্তাও দেন। নরেন্দ্র মোদী বলেন, বিরোধী মহাবিকাশ আঘারি লাগাতার মিথ্যা প্রচার করে চলেছে। ভুল তথ্য সামনে আনছে। এই অবস্থায় বিজেপি কর্মীরা আসল তথ্য নিয়ে প্রত্যেক ভোটারের কাছে যান সেই নির্দেশও কার্যত এদিন দেন বারাণসীর এই সাংসদ।

পাশাপাশি নেতা-কর্মীরা কীভাবে পরিশ্রম করেন সেই কথাও এদিন উঠে আসে বক্তব্যে। প্রধানমন্ত্রী বলেন, আমি যেখানেই গেছি দেখেছি নেতা-কর্মীদের অক্লান্ত পরিশ্রম। আর তা সামনে রেখেই মহারাষ্ট্রের ভোটে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ নেতা-কর্মীদের। মহাজুটি জোটের প্রত্যেক প্রার্থীকে জেতাতে বুথস্তরের নেতাদের প্রত্যেক বাড়িতে যাওয়ার কথা বলেন।

রাজনৈতিকমহলের মতে, নির্বাচনের আর মাত্র চারদিনও বাকি নেই। আর তার আগে প্রধানমন্ত্রীর এহেন বার্তা নেতা-কর্মীদের উৎসাহ যোগাবে বলেই মনে করছে রাজনৈতিকমহল। যদিও স্থানীয় কংগ্রেসের দাবি, মানুষ বিজেপিকে চিনে গিয়েছে। ভয় দেখানোর রাজনীতি করে থাকে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+