কেদারনাথের 'ধ্যানগুহা'য় কেন ছিলেন মোদী! প্রধানমন্ত্রী নিজেই ফাঁস করলেন গোপন কথা

২০১৯ লোকসভা ভোটে একের পর এক চমক উঠে এসেছে দেশের রাজনীতির অলিন্দ থেকে। কখনও রাজনৈতিক নেতাদের চমকপ্রদ প্রচার কখনওবা ভোট ঘিরে নানা ঘটনা, সবমিলিয়ে সপ্তদশ লোকসভা ভোট ছিল ঘটনাবহুল।

২০১৯ লোকসভা ভোটে একের পর এক চমক উঠে এসেছে দেশের রাজনীতির অলিন্দ থেকে। কখনও রাজনৈতিক নেতাদের চমকপ্রদ প্রচার কখনওবা ভোট ঘিরে নানা ঘটনা, সবমিলিয়ে সপ্তদশ লোকসভা ভোট ছিল ঘটনাবহুল। ভোটদানপর্ব মিটে যেতেই আচমকা দেখা যায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাড়ি দেন কেদারনাথধামে। গেরুয়া বসনে সেখানে তিনি ধ্যানে বসেন। কিন্তু আচমকা কেদারনাথই কেন গেলেন মোদী সেই সময়ে? প্রশ্নের জবাব এলো মোদীর কাছ থেকেই।

 ১৮ মে ২০১৯ -এর রাত!

১৮ মে ২০১৯ -এর রাত!

সারা দেশে সেদিন সবেমাত্র মিটেছে ভোটগ্রহণ পর্ব। দেশের গণতন্ত্রের বড় উৎসবে জনমত ততক্ষমে বন্ধ হয়েছে ভোটিং মেশিনে। আর সেই রাতেই দেখা যায় দিল্লি থেকে সোজা কেদারনাথ পৌঁছে সেখানের ধ্যানগুহায় ধন্যমগ্ন হয়ে পড়েন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু সমস্ত কিছু ছেড়ে কেন কেদরনাথকেই প্রধানমন্ত্রী বেছে নিলেন , তা নিয়ে ছিল প্রশ্ন!

 কেদারনাথ নিয়ে মুখ খুললেন মোদী!

কেদারনাথ নিয়ে মুখ খুললেন মোদী!

এদিন 'মন কী বাত' অনুষ্ঠানে কেদারনাথ প্রসঙ্গ তুলে এই কৌতূহলের অবসান ঘটালেন মোদী। নিজেই জনালেন কেন বসেছিলেন তিনি ধ্যানে.. কেন গিয়েছিলেন কেদারনাথে! মোদী বলেন , নিজের অন্তর আত্মার সঙ্গে দেখা করতেই কোদারনাথ গিয়েছিলেন তিনি। যে ভাবে তিনি 'মন কী বাত' অনুষ্ঠানে কথা বলেন, সেই কথা বহুদিন বন্ধ থাকায় একটা 'খালি' জায়গা তৈরি হয়েছিল। সেই 'খালি' জায়গা ভরাট করতেই তিনি ধ্যানমগ্ন হন।

'অন্য বিষয়গুলি বলতে পারব না..'

'অন্য বিষয়গুলি বলতে পারব না..'

মোদী এদিন 'মন কী বাত' অনুষ্ঠানে জানিয়ে দেন , কেদারনাথ যাত্রা ছিল তাঁর কাছে একটি 'সুযোগ'। প্রধানমন্ত্রী বলেন, ' এটা সুযোগ ছিল আমার নিজের সত্ত্বার সঙ্গে মিলিত হওয়ার। এইভাবেই আমি নিজের অন্তর আত্মার সঙ্গে সাক্ষাৎ করি । আমি আর কোনও বাকি জিনিস বলতে পারব না। তবে বলতে চাই, সেই ফাংকা গুহাতে আমি নিজের অন্তরের ফাঁকা হয়ে যাওয়া দিকটা ভরতে পেরেছিলাম। এই অন্তরের ফাঁকা জায়গাটি একদিন ভরাট করতে পারত মন কী বাত। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+