Chandrayaan-3: 'শিবশক্তি', বিক্রমের অবতরণ ক্ষেত্রের নামকরণ মোদীর, চন্দ্রযান দুই নিয়েও বড় ঘোষণা
PM Modi At ISRO: Chandrayaan-3 এর টাচডাউন পয়েন্টের নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ থেকে ওই পয়েন্টের নাম 'শিবশক্তি' হিসাবে ব্যাখ্যা করা হবে। ইসরোয় দেওয়া বক্তব্যে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী। এমনকি কেন এই নাম সে বিষয়েও ব্যাখ্যা করেন তিনি।
আর তা ব্যাখ্যা করতে গিয়ে একাধিক শ্লোকের উল্লেখ করেন মোদী। পাশাপাশি চন্দ্রযান দুই যেখানে চাঁদের সঙ্গে স্পর্শ করেছে সেই পয়েন্টের নামও এদিন ঘোষণা করেন তিনি। আজ থেকে সেই পয়েন্টের নাম 'তিরঙ্গা' নামে ব্যাখ্যা করা হবে।

মোদী বলেন, দীর্ঘদিন ধরেই এই নামকরণ করা বাকি ছিল। কিন্তু চন্দ্রযান তিন যেদিন সফল হবে সেদিন একসঙ্গে দুটি পয়েন্টের নাম ঘোষণা করা হবে বলেও এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, এই তিরঙ্গা পয়েন্ট প্রত্যেক চেষ্টার প্রেরণা দেবে। এমনকি কোনও ব্যর্থতাই চূড়ান্ত নয়, সেই শিক্ষাও এই তিরঙ্গা পয়েন্ট দেবে বলে এদিন মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী।
একই সঙ্গে নারী শক্তি অবদানের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী তাঁর মন্তব্যে। চন্দ্রযান তিনের সফলতার পিছনে নারী শক্তির অবদানের কথাও উঠে আসে এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে। এমনকি বক্তব্যের শেষে ইসরোর মহিলা বিজ্ঞানীদের সঙ্গে বসে ছবিও তোলেন নরেন্দ্র মোদী। এদিন তাঁর বক্তব্যে একাধিক বিষয় উঠে আসে। ইসরো কীভাবে গোটা দেশকে গর্বিত করেছে তাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
The spot where Chandrayaan-3’s moon lander landed, that point will be known as ‘Shivshakti’, announces Prime Minister Narendra Modi pic.twitter.com/L9f9OmATbU
— ANI (@ANI) August 26, 2023
তিনি বলেন, যে জায়গায় আজ আমরা পৌঁছে গেছি, সেখানে কেউ পৌছয়নি। গোটা বিশ্ব আজ ভারতের বিজ্ঞান গবেষণার প্রশংসা করছে বলেও এদিন মন্তব্য করেছেন। তবে এই সাফল্য ভারতের নয়, মানবতার সাফল্য বলেও এদিন ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী। তবে একটা ভারতকে Third Row-তে রাখা হতো। কিন্তু আজ বাণিজ্য থেকে প্রযুক্তি, ভারতকে প্রথমে থাকা দেশগুলির মধ্যে রাখা হচ্ছে। আর এর পিছনে ইসরোর মতো সংস্থা আছে বলেও ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী।
তবে এবার থেকে ২৩ শে অগাস্ট ন্যাশানাল স্পেস ডে হিসাবে পালন করা হবে বলেও এদিন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। সমস্ত চ্যালেঞ্জ পেরিয়ে যেভাবে চাঁদের মাটিতে পা রেখেছে ভারত, সেদিনটি মনে রাখতেই স্পেস ডে ঘোষণা বলে ব্যাখ্যা নরেন্দ্র মোদীর। আর এই ঘোষণার পরেই হাততালিতে ভরে যায় গোটা ইসরো দফতর। পাশাপাশি বিজ্ঞানীদের একাধিক ক্ষেত্রকে মজবুত করতে এগিয়ে আসার কথাও জানান মোদী।
#WATCH | Karnataka | Prime Minister Narendra Modi says, "The spot on the lunar surface where the Chandrayaan-2 left its footprints will be known as 'Tiranga'. This will be an inspiration for every effort made by India. it will remind us any failure is not final..." pic.twitter.com/Ubk0IkXVXL
— ANI (@ANI) August 26, 2023












Click it and Unblock the Notifications